রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
কোচিংয়ে বিরক্ত করায় শিক্ষকের বিরুদ্ধে দুই শিক্ষার্থীকে পিটিয়ে জখমের অভিযোগ পুলিশের হেফাজতে এমপি সরোয়ারের ভাই মোশাররফ! গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, শিশুসহ আহত ৫ সাংবাদিক এম মিরাজের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত ফজিলাতুন্নেছা মহিলা মাদ্রাসায় কৃতি ছাত্রী সংবর্ধনা, শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস নারীর আদালত: সরকারি সেবা ও আইনি অধিকার নিয়ে বরিশালে নানা প্রশ্ন প্রেমের টানে বরগুনা, ‘ভুল বুঝে’ বাবা-মায়ের কাছে ফিরল সেই কিশোরী তদবির-ঘুষ ছাড়াই বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে চাকরি পেল ৫৭ জন এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনো স্লোগান নয়, একটি পরিকল্পনা : প্রধানমন্ত্রী সাত মাসে ১৫৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ৮৭ শতাংশ

নারীর আদালত: সরকারি সেবা ও আইনি অধিকার নিয়ে বরিশালে নানা প্রশ্ন

/ ২৮ বার পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

জবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে বাংলাদেশের নারী যুবা ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর সম্পৃক্ততা ভিত্তিকরণ প্রকল্পের আওতায় নারীর আদালত অনুষ্ঠিত হয়েছে। মহিলা বিষয় অধিদপ্তরের হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছা: উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফরিদা সুলতানা,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন নাহার মুন্নি।

কাউনিয়া থানার নারী ও শিশু নির্যাতন ডেক্স এস আই রুমা আক্তার, এ্যাডভোকেট শামীমা রশিদ, এ্যাডভোকেট বিউটি সুলতানা , আভাসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এডভোকেসি এন্ড কমোনিকেশন ডিরেক্টর মো: শহিদুল ইসলাম, জান্নাতুন নাঈম ঐশী ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর এবং ১০০ জন নারী প্রতিনিধি বৃন্দ। আভাস বাস্তবায়নে “আইন ও সালিশ কেন্দ্র (আসক) সুইজারল্যান্ড দূতাবাস এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (GAC) ও ইউরোপীয় ইউনিয়ন (EU) সহায়তায় নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF) প্রোগ্রামের অধীনে EngageNow প্রকল্পটি বাস্তবায়ন করছে।”

নারীর আদালতে অংশ নেওয়া নারীরা সরকারি কর্মকর্তাদের কাছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সরাসরি প্রশ্ন করেন। নারীদের জন্য কী কী সরকারি সুযোগ-সুবিধা রয়েছে, নির্যাতনের শিকার হলে কোথায় এবং কীভাবে অভিযোগ করতে হবে, কীভাবে আইনি সহায়তা পাওয়া যায়—এসব বিষয়ে জানতে চান তারা।

এছাড়া কোনো এলাকায় বাল্যবিবাহের ঘটনা ঘটলে তা বন্ধ করতে কার কাছে ফোন করতে হবে, কোথায় অভিযোগ করতে হবে এবং থানায় মামলা করতে কোনো টাকা-পয়সা লাগে কি না—এমন বিভিন্ন প্রশ্ন করেন নারী প্রতিনিধিরা। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও আইনজীবীরা এসব প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

আয়োজকরা জানান, নারীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করা এবং সরকারি সেবা ও বিচারপ্রাপ্তির প্রক্রিয়া সম্পর্কে সরাসরি ধারণা দেওয়াই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগিতা করেন প্রজেক্ট অফিসার কান্তা দে, ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন অফিসার কণিকা বোস এবং প্যারালিগাল নাহার আক্তার।

 

এছাড়া সভায় জানতে চাওয়া হয় নারীরা নির্যাতনের শিকার হলে কোথায় যাবেন এবং কিভাবে বিচার পাবেন , এলাকায় বাল্য বিয়ের ঘটনা ঘটলে বিবাহ বন্ধ করার জন্য কার কার কাছে ফোন দিতে হবে , মামলা করতে হলে থানায় কোন টাকা পয়সা লাগে কিনা , এধরনের বিভিন্ন প্রশ্ন করেন নারীরা এবং উত্তর দেন সরকারি কর্মকর্তা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com