পটুয়াখালী প্রতিনিধি ।।
ভোক্তা অধিকার সংরক্ষণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি এবং পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার বিষয়ে পটুয়াখালীতে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) এলজিইডি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব এবং ক্যাবের সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান। এতে সভাপতিত্ব করেন ক্যাব পটুয়াখালী জেলা কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্ত।
সভায় ভোক্তাদের স্বার্থ রক্ষা, বাজারে অনিয়ম প্রতিরোধ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং ভোক্তা অধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ভোক্তাদের অধিকার প্রতিষ্ঠায় ক্যাবের কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পটুয়াখালীর সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া, ক্যাব পটুয়াখালীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোন্দকার আবদুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, সহসভাপতি মো. জহিরুল ইসলাম, ড. আমিনুল ইসলাম ও সুভাষ চন্দ্র বনিক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীন, অর্থ সম্পাদক মো. মহিউদ্দিন এবং কার্যনির্বাহী সদস্য ডা. সাইয়েদ আনোয়ারুল হাফিজ ও মো. মাহবুবুর রহমানসহ ক্যাবের অন্যান্য সদস্যরা।