শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
Logo

প্রেমের টানে বরিশালে চীনা যুবক , ধর্ম পাল্টে করলেন বিয়ে!

/ ৫৬ বার পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

বাকেরগঞ্জ প্রতিনিধি ।।

প্রেমের টানে বাংলাদেশে এসেছে চীনা যুবক জিয়াং (৩৫)। ধর্ম পাল্টে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর গ্রামের জাকির হাওলাদার কন্যা জান্নাতুল ইসলাম ইভা নামের তরুণীকে বিয়ে করেছেন তিনি। জিয়াং চীনের জিয়াংসি প্রদেশের ইছুন শহরের বাসিন্দা।ডিজিটাল ম্যাপ দেখুন

জান্নাতুল ইসলাম ইভা জানান, ২০২৪ সালে মোবাইল কেনার জন্য ঢাকায় বসুন্ধরা যাই। সেখানে তিনজন চীনা নাগরিকের সাথে পরিচয় হয়। মার্কেটে একসময় তাদের সাথে কফি খাওয়ার আড্ডায় মোবাইল ফোনের মাধ্যমে জিয়াং এর সাথে তারা আমাকে পরিচয় করিয়ে দেয়। এরপর জিয়াং এর সাথে আমার ইউ চ্যাটিংয়ের মাধ্যমে যোগাযোগ শুরু হয়। পরিচয়ের পর তার সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

এরপর প্রায় দেড় বছরের সম্পর্কের পর গত ৩ আগস্ট জিয়াং ঢাকাতে আসেন ওইদিনই তার সাথে আমার প্রথম দেখা হয়। পরদিন ৪ আগস্ট আইন অনুযায়ী নোটারি পাবলিকের মাধ্যমে ধর্ম পরিবর্তনের এফিডেভিট করেন তিনি। পরে রেজিস্ট্রি কাবিনমূলে আমার সাথে তার বিয়ে হয়। কিছুদিন আগে ঢাকা থেকে জিয়াংকে সাথে নিয়ে আমার বাবার গ্রামের বাড়ি বাকেরগঞ্জে আসি। গতকাল বৃহস্পতিবার আমার গায়ে হলুদ হয়েছে। আজ শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে পারিবারিকভাবে বৌভাতের আয়োজন করা হয়েছে।

ইভা নিজের অনুভূতি প্রকাশ করে জানালেন, জিয়াং গ্রাম খুব পছন্দ করেন। বাবা মায়ের দীর্ঘদিনের ইচ্ছে ছিল আমার বিয়েতে বড় অনুষ্ঠান করার। তাই গ্রামে এসে আয়োজন করেই বিয়ের অনুষ্ঠান করা হয়েছে। জিয়াং আমাকে অনেক ভালোবাসেন। স্বামী হিসেবে তার প্রতিও আমার যথেষ্ট শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে।

ওর ভাষা আমি অল্প অল্প বুঝি, আর বাকিটা অ্যাপসের মাধ্যমে কথা বলি। সে আমাদের পরিবারের সবার সঙ্গে খুব সুন্দর ব্যবহার করছে এবং আমাদের দেশীয় খাবার ও এলাকার পরিবেশ বেশ পছন্দ করেছে।

অনুবাদ অ্যাপের মাধ্যমে জিয়াং জানান, ইউ চ্যাটিংয়ের সম্পর্কের সূত্র ধরে তিনি বাংলাদেশে এসেছেন এবং বিয়ে করেছেন। তিনি স্ত্রীকে চীনে নিয়ে যাবেন।ডিজিটাল ম্যাপ দেখুন

কনের বাবা জাকির হাওলাদার বললেন, জামাই হিসেবে তাকে মেনে নিয়েছি আমরা। এক মাসেরও বেশি হয়েছে জিয়াং বাংলাদেশে এসেছে। আমার মেয়ের পাসপোর্ট বানানো কমপ্লিট। কিছুদিন পরেই আমার মেয়ে ইভাকে নিয়ে সে চীনে ফিরে যাবেন।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আদিল হোসেন জানান, চীনা নাগরিক জিয়াং সম্পর্কে তারা অবগত নয়। তিনি বৈধ পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে এসেছেন কিনা এবং এ অঞ্চলের এক নারীকে বিয়ে করেছেন কিনা বিষয়টি তদন্ত করে দেখা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com