শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
Logo

বরিশালে যাত্রীবাহী বাস পুকুরে, নিহত ১

/ ১৫ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল-বানারীপাড়া আন্তঃজেলা সড়কের গড়িয়ারপাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস রাস্তার পাশের পুকুরে পড়ে একজন নিহত হয়েছেন। এসময় অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

নিহতের নাম আব্দুল মালেক (৫৫)। তিনি বানারীপাড়া উপজেলার বাইশারী হাইস্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা।

ওসি রফিকুল ইসলাম বলেন, যাত্রীবাহী বাসটি পিরোজপুরের স্বরূপকাঠি থেকে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদের উদ্দেশে যাচ্ছিল। গড়িয়ারপাড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের পুকুরে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসেন। তাদের সহযোগিতায় বাসের বেশ কয়েকজন যাত্রীকে উদ্ধার করা হয়। পরে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসটি উদ্ধারের কাজ শুরু করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com