বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
অনলাইনে বিয়ে-তালাক নিবন্ধন, রোধ হবে বাল্যবিয়ে-বহুবিয়ে-জালিয়াতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ লেখা যাবে না তেঁতুলিয়া নদীর ভাঙনে বেড়িবাঁধ ও সড়ক বিলীন, ঝুঁকিতে ঘরবাড়ি-কবরস্থান ইতালিতে হেনস্তার শিকার: আইনি পথে বাঁধন, পাশে দাঁড়ালেন শোবিজের সহশিল্পীরা ৫ দিনের ব্যবধানে স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি পরিবর্তন! এবার ভারতকে ঘায়েলের উপায় খুঁজছে বাংলাদেশ সোনার দামে পতন, ভরিতে যত কমল মাদক মামলায় একজনের যাবজ্জীবন ও তিনজনের ১০ বছর কারাদণ্ড শিক্ষা সফরে যাওয়ার পথে খাদে বরিশাল মেডিকেল শিক্ষার্থীদের বাস, আহত ২৬ বোলারদের দাপটে সেমিফাইনালে বাংলাদেশ

মাদক মামলায় একজনের যাবজ্জীবন ও তিনজনের ১০ বছর কারাদণ্ড

/ ৩৪ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালে মাদক মামলায় কালিগঞ্জ ঝিনাইদহ থানার মোহাম্মদ ইদ্রিস আলী কে (পলাতক) যাবজ্জীবন কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এছাড়া গোপালগঞ্জ মঠবাড়িয়া গ্রামের আমিনুর রহমান(পলাতক), মোহাম্মদ জাহিদুল ইসলাম ওরফে রিপন খান (পলাতক) এবং কামাল হাওলাদারকে ১০ বছর সশ্রম কারাদ-, ৫০০০ টাকা অর্থদ- আরো ছয়মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার বরিশালের বিভাগীয় বিশেষ জজ আবু জাফর মোঃ নোমান ওই রায় ঘোষনা করেন।

আদালতের বেঞ্চ সহকারি প্রদীপ কুমার ভক্ত জানান-২০১৫ সালের ১৬ মার্চ আগৈলঝাড়া থানার ফুলশ্রী গ্রাম মৃত বাদশা মিয়ার বাড়ির সামনে থেকে র‌্যাব-৮ এর ডিএডি মোঃ আনোয়ার হোসেন আসামিদের কাছ থেকে ১২৫ বোতল ফেনসিডিল এবং ১০১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। একই দিন ডিএডি বাদী হয়ে মামলা দায়ের করেন।
আগৈলঝড়া থানার এসআই আক্কাস আলী তদন্ত শেষে ২০১৫ সালের ২০ এপ্রিল মামলার চার্জশিট প্রদান করেন। আদালত ১৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ওই রায় প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com