,

মেঘনা নদীতে জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ।। বরিশালের মেহেন্দিগঞ্জে মেঘনা নদীতে কালবৈশাখী ঝড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই জেলের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও অপর এক জেলে..

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ।।

বরিশালের মেহেন্দিগঞ্জে মেঘনা নদীতে কালবৈশাখী ঝড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই জেলের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও অপর এক জেলে নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার(৫ মে) সকালে হিজলা উপজেলার বাহেরচর এলাকায় মেঘনা নদীতে ভাসমান অবস্থায় সিপন মালতিয়া (২০) নামের ওই জেলের মরদেহ দেখতে পান স্থানীয় জেলেরা। পরে তারা মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

স্থানীয় জেলে মোসলেম মাঝি জানান, গত (২ মে) বিকেলে মেহেন্দিগঞ্জ উপজেলার দাদপুর পুরাতন ফেরিঘাট এলাকায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে একটি মাছ ধরার নৌকা ডুবে যায়। এ সময় সিপন মালতিয়া (২০) ও জুয়েল সরদার (২১) নামের দুই জেলে নিখোঁজ হন।

ঘটনার পর প্রশাসন ও স্থানীয়রা নদীতে ব্যাপক খোঁজাখুঁজি চালালেও এতদিন তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে আজ সকালে সিপন মালতিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সিপন মালতিয়া মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আলম মালতিয়ার ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে নৌ পুলিশ পরিদর্শক গৌতম চন্দ্র মন্ডল জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত জেলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

About the Author

Easy WordPress Websites Builder: Versatile Demos for Blogs, News, eCommerce and More – One-Click Import, No Coding! 1000+ Ready-made Templates for Stunning Newspaper, Magazine, Blog, and Publishing Websites.

BlockSpare — News, Magazine and Blog Addons for (Gutenberg) Block Editor

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports