নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল সদর উপজেলার ১ নং রায়পাশা-কড়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজাদী হাসানাত ফিরোজ। দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড, দলের প্রতি আনুগত্য এবং দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকার কারণে স্থানীয় বিএনপির রাজনীতিতে তিনি একজন ত্যাগী নেতা হিসেবে পরিচিত।
দলীয় সূত্রে জানা যায়, বিএনপির কঠিন সময়ে রায়পাশা-কড়াপুর ইউনিয়নের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আজাদী হাসানাত ফিরোজ। প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতেও দলের নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ ও সাংগঠনিক ঐক্য বজায় রাখতে তিনি সক্রিয় ছিলেন বলে দলীয় নেতাকর্মীদের অনেকে মনে করেন।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাঁর এই সাংগঠনিক ভূমিকা এবং দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা তাঁকে চেয়ারম্যান পদপ্রত্যাশী হিসেবে আলোচনায় নিয়ে এসেছে। ইউনিয়নের জনপ্রতিনিধি হিসেবে তাঁকে দেখতে আগ্রহী বলে মনে করছেন তাঁর সমর্থকেরা।
এ অবস্থায় রায়পাশা-কড়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আজাদী হাসানাত ফিরোজের সম্ভাব্য প্রার্থিতা নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছে।