শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
বিড়ালের শিকারের তালিকায় আছে ২ হাজারের বেশি প্রজাতির প্রাণী দুই হাজার জলাশয়ের ৯০ শতাংশ ভরাট: আগুন নেভাতে পানি পায় না বরিশালের ফায়ার সার্ভিস রাতে পাকা কলা খেলে শরীরে যা হতে পারে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তদানের অপেক্ষায় বরিশাল (আরওবি)’র ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কৃষক কার্ড করতে গিয়ে জানতে পারেন মৃত, জীবিত প্রমাণে নির্বাচন অফিসে ষাটোর্ধ্ব বৃদ্ধ বানারীপাড়ায় বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত ‘খাতা-কলমের’ যুগে ফিরছে বিখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এমপির গাড়ি বহরসহ ১০ গাড়ির সংঘর্ষে নিহত বিএনপি নেতা, আহত শতাধিক ৩০০ গ্রাম গাজাসহ ভুঁইফোড় অনলাইন পোর্টালের সম্পাদক আটক অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন ‘দুষ্টু কোকিল’ খ্যাত অভিনেত্রী মিমি

আপনি অতিথি, আমাদের শান্তিতে থাকতে দেন’, থানার ওসিকে হুমকি!

/ ২৬ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

ভোলা প্রতিনিধি ।।

ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলামকে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সাবেক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় একটি ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। অডিওতে দৌলতখান পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি নবী নেওয়াজ আকাশকে ওসির সঙ্গে কথা বলতে শোনা যায়।

মঙ্গলবার (১০ নভেম্বর) অডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে ওই ব্যক্তিকে ওসিকে উদ্দেশ করে বলতে শোনা যায়, ‘আপনি দৌলতখানে এরকম করতেছেন কেন? ছাত্রলীগের ছেলেদের বাড়িতে থাকতে দেবেন না? দৌলতখান উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আমার দাদা। আমরা কিন্তু দৌলতখানে আসবো, আপনি দৌলতখানের অতিথি। আমাদের শান্তিতে থাকতে দেন।’

ফোনালাপের একপর্যায়ে তিনি পুলিশ সদস্যদের অতীতে হত্যার প্রসঙ্গ টেনে বলেন, ‘আপনাদের ভাইদেরকে (পুলিশ) হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিল স্যার। আমরা এলে বিচার পাবেন স্যার।’

দৌলতখান থানার ওসি ফখরুল ইসলাম বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সোমবার (৯ নভেম্বর) রাত থেকে বিভিন্ন এলাকায় পুলিশের টহল চলছিল। রাত আনুমানিক ১১টার দিকে তাঁর সরকারি মুঠোফোন নম্বরে কল করে ওই ব্যক্তি এসব কথা বলেন এবং হুমকি দেন।

ওসি আরও বলেন, ফোন করা ব্যক্তি নিষিদ্ধ ছাত্রলীগের নেতা বলে তাঁরা নিশ্চিত হয়েছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের এই কর্মকর্তা জানান, নবী নেওয়াজ আকাশের বিরুদ্ধে দৌলতখান থানায় তিনটি এবং ভোলা সদর মডেল থানায় একটি মামলা রয়েছে। চারটি মামলাই নাশকতা ও চাঁদাবাজির অভিযোগে করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com