শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের কে কোন মন্ত্রণালয় পেলেন বরিশাল ৮ মামলার ওয়ারন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার চরমোনাইতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিএনপি নেতা রহমাতুল্লাহ’র নেতৃত্বে ব্যতিক্রমী উদ্যোগ তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় আরও চারজন যুক্ত হচ্ছেন, রাতে শপথ অন্তঃসত্ত্বা নারীকে দেওয়া হলো গর্ভপাতের ওষুধ, চিকিৎসকের অস্বীকার! ওয়েব ফিল্মে মৌ পিরোজপুরে বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল জব্দ ঐতিহাসিক মারাকানায় হবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ

আবারও কলকাতায় আসছেন মেসি, বাংলাদেশে আসবেন?

/ ৫৬ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

 

স্পোর্টস ডেক্স ।।

শতদ্রু দত্তর উদ্যোগে আগে দুইবার কলকাতা ঘুরে গেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি। আগামী বছর আবারও কলকাতায় পা রাখতে পারেন লিও। তবে মেসির ঢাকা ঘুরে যাওয়ার কথাও রয়েছে।

ভারতের বিখ্যাত ক্রীড়া সংগঠক শতদ্রু সোশ্যাল মিডিয়ায় পোস্টে তেমনই ইঙ্গিত দিয়েছেন। একদিন আগেই নিজের ফেসবুকে একটি পোস্ট করেন শতদ্রু। নিজের ওয়ালে একটি ‘গোট’-এর ইমোজি দেন। পাশে আর্জেন্টিনার পতাকা। যার ফলে কারোর বুঝতে অসুবিধা হয়নি কার দিকে ইঙ্গিত করছেন।

বিশ্বকাপের পর এলএম টেনের সঙ্গে চুক্তি হতে পারে। তারপর জানা যেতে পারে দিনক্ষণ। যদিও মেসির আসার সম্ভাবনার কথা ঘোষণা করা হয়নি।

গতবার মেসির সফর ঘিরে নানা বিতর্ক হয়েছে। কলকাতার ফুটবলপ্রেমীরা মেসিকে ঠিকমতো দেখতেই পাননি। সম্ভবত তাদের আক্ষেপ মেটাতেই মেসিকে আবার কলকাতায় আনার চেষ্টা করা হচ্ছে।

২০১১ সালের প্রথম সফরের মতো এবার কলকাতায় ম্যাচও খেলতে পারেন লিও। মেসি কবে কলকাতায় আসবেন, তা ঠিক হয়নি। ইন্টার মিয়ামির প্রাক্‌-মরসুম প্রস্তুতির জন্য ভারত এবং বাংলাদেশ সফরে আসার কথা। দলের সঙ্গে আসবেন মেসিও। তবে ইন্টার মায়ামির প্রাক্-মরসুম প্রস্তুতি কবে থেকে শুরু হবে তা এখনও ঠিক হয়নি।

ফলে মেসির ভারত-বাং‌লাদেশ সফরের দিন এখনই চূড়ান্ত হওয়া সম্ভব নয়। শতদ্রু ইতিমধ্যেই আমেরিকায় পৌঁছে গিয়েছেন। মেসির টিমের সঙ্গে তার কয়েক দফা বৈঠকও হয়েছে।

ভারতের গণমাধ্যম জানিয়েছে, দু’পক্ষের মধ্যে সদর্থক আলোচনা হয়েছে। ফলে ভাল কিছু আশা করতেই পারেন মেসিভক্তেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com