সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
Logo

কোথায় সন্তান জন্ম দিলেন বুবলী, ঢাকায় নাকি যুক্তরাষ্ট্রে?

/ ২৯ বার পড়া হয়েছে
আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬

বিনোদন ডেক্স ।।

দীর্ঘদিন ধরে শোবিজে কান পাতলেই শোনা যাচ্ছিল, ফের মা হচ্ছেন অভিনেত্রী শবনম বুবলী। তবে বিষয়টি আড়ালে রেখেছিলেন তিনি। এবার সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার (৫ জুন) দুপুরে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে কন্যাসন্তানের মা হওয়ার খবর জানান বুবলী। পোস্ট অনুযায়ী, গত ১১ মে তাঁর ঘরে এসেছে নতুন অতিথি। মেয়ের নাম রাখা হয়েছে শারলিন খান।

দ্বিতীয়বার মা হওয়ার খবরটি প্রকাশ্যে আসার পর থেকে সামাজিক মাধ্যমে বুবলী ও নবজাতকের জন্য শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে। তবে খুশির খবরের পাশাপাশি ভক্তদের মনে নতুন করে প্রশ্ন উঁকি দিচ্ছে— বুবলীর কন্যাসন্তানের জন্ম কি যুক্তরাষ্ট্রে হয়েছে, নাকি ঢাকায়?

মা হওয়ার গুঞ্জন চাউর হতেই হঠাৎ করে আড়ালে চলে যান বুবলী। অনেকে ধারণা করেছিলেন, দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে হয়তো যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন অভিনেত্রী। তবে বুবলীর ঘনিষ্ঠজনরা বলছেন ভিন্ন কথা। দেশের প্রথম সারির একটি গণমাধ্যম অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সন্তান প্রসবের জন্য বুবলীকে যুক্তরাষ্ট্রে নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু তাঁর পরিচিতজনদের দাবি, যুক্তরাষ্ট্রের অভিবাসন সংক্রান্ত জটিলতার কারণে সেখানে যাওয়া সম্ভব হয়নি। যদিও এ বিষয়ে বুবলী নিজে কোনো মন্তব্য করেননি, তবে তাঁর একাধিক ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে যে সন্তান জন্মের উদ্দেশ্যে তিনি দেশের বাইরে যাননি; বরং মাতৃত্বকালীন পুরো সময়টাতে তিনি ঢাকাতেই ছিলেন।

প্রথমে বুবলীর পরিচিত কয়েকজন ঢাকার গুলশান ও পান্থপথ এলাকার দুটি হাসপাতালের কথা বললেও, পরে তাঁর একাধিক ঘনিষ্ঠজন ও বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে যে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বেসরকারি হাসপাতালে বুবলীর কন্যাসন্তানের জন্ম হয়েছে।

গত শুক্রবার কন্যাসন্তানের মা হওয়ার খবর জানিয়ে ফেসবুক পোস্টে বুবলী লিখেছিলেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’

এর আগে ২০২০ সালের ২১ মার্চ শাকিব খান ও শবনম বুবলীর প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়েছিল যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে। প্রথম সন্তানের খবর তাঁরা প্রকাশ করেছিলেন দুই বছর পর, ২০২২ সালে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com