বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
Logo

বরিশালে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

/ ৭ বার পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল নগরীর বুখাইনগর বাজার এলাকা থেকে ৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৮-এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু।

গ্রেফতারকৃত হল, চরমোনাই এলাকার দুলাল চন্দ্র বেপারীর ছেলে শুভংকর বেপারী (২৯)।

এসআরবি-৮ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুখাইনগর বাজারস্থ মামুন ভ্যারাইটি স্টোরের সামনে এসআরবির একটি দল অভিযান চালান। এসময় ৮ কেজি গাঁজাসহ শুভংকর বেপারীকে গ্রেফতার করা হয়।

এসআরবি-৮-এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু জানান, উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com