রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
কোচিংয়ে বিরক্ত করায় শিক্ষকের বিরুদ্ধে দুই শিক্ষার্থীকে পিটিয়ে জখমের অভিযোগ পুলিশের হেফাজতে এমপি সরোয়ারের ভাই মোশাররফ! গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, শিশুসহ আহত ৫ সাংবাদিক এম মিরাজের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত ফজিলাতুন্নেছা মহিলা মাদ্রাসায় কৃতি ছাত্রী সংবর্ধনা, শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস নারীর আদালত: সরকারি সেবা ও আইনি অধিকার নিয়ে বরিশালে নানা প্রশ্ন প্রেমের টানে বরগুনা, ‘ভুল বুঝে’ বাবা-মায়ের কাছে ফিরল সেই কিশোরী তদবির-ঘুষ ছাড়াই বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে চাকরি পেল ৫৭ জন এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনো স্লোগান নয়, একটি পরিকল্পনা : প্রধানমন্ত্রী সাত মাসে ১৫৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ৮৭ শতাংশ

ত্রিখন্ডিত হয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো বরিশাল মহানগর বিএনপি

/ ২৩৭ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :
বিএনপির দীর্ঘ ১৭ বছর পর ক্ষমতাসীন হওয়ার পড়ে এবার ২০২৬ সালে দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালনেও এক হতে পারলো না বরিশাল মহানগর বিএনপি। ১লা সেপ্টেম্বর সকাল থেকে ৩টি গ্রুপে বিভক্ত হয়ে কর্মসূচি পালন করতে দেখা যায়। তবে দক্ষিণ জেলা বিএনপির ক্ষেত্রে দেখা গেল ভিন্ন চিত্র। সেখানে একক ভাবে কর্মসূচি পালন হয়েছে। দলীয় সুত্রে জানা গেছে, সকাল ৬ টার কিছু সময় পরে বরিশাল সদর রোডস্থ বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা টানিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মসূচি শুরু করে নেতারা।তবে ঐ কর্মসূচিতে নেতৃত্ব দেন মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়া। সেখানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক আল-আমিন সহ কয়েকটি ওয়ার্ড নেতারা।এরপরে সকাল সাড়ে ৯টায় নগরের সরকারি জিলা স্কুলে বৃক্ষ রোপন করে নিজের কর্মসূচি পালন শুরু করে মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরীন। বৃক্ষ রোপন করার পরপরই নাসরীন তার সমর্থকদের সাথে নিয়ে জিলা স্কুলের নিকটতম কেন্দ্রীয় শহীদমিনার এর সামনে প্রথমে আলোচনা সভা ও পরে আনন্দ মিছিল করে। এ সময় বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী সমর্থক রা খন্ড খন্ড মিছিল সহকারে ঐ আনন্দ মিছিল এ যোগ দেয়। অন্যদিকে নাসরীন যখন মিছিল নিয়ে সদররোড প্রদক্ষিণ করছিলো তখনই দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির ব্যানারে আলোচনা সভা চলছিল। এতে মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব জিয়া সিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান সহ সরোয়ার, জিয়া,শিরীন,ফারুক অনুসারী নেতাকর্মী রা।আপাতদৃষ্টিতে এই কর্মসূচিটি ছিলো মহানগর বিএনপির মুল কর্মসূচি। কিন্তু এতে যোগ দেয় নি আফরোজা খানম নাসরীন ও তার অনুসারীরা।অন্যদিকে ঢাকঢোল পিটিয়ে নগরীতে নিজের আধিপত্য জানান দিয়েছে বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ। তিনি আলাদাভাবে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তার সমর্থকদের নিয়ে নগরীতে আনন্দ মিছিল করে। কিন্তু জাহিদের মিছিল শেষ হবার পর অবশ্য অনেককে মহানগর বিএনপির মুল কর্মসূচিতে যোগ দিতে দেখা যায়। এ প্রসঙ্গে বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদ জানান মুল কর্মসূচিতে তাকে কিংবা সাবেক নেতৃবৃন্দ কে দাওয়াত দেয়া হয় নাই। তাই তারা আলাদা করে কর্মসূচি পালন করেছে। একই দাবি করেছেন বরিশাল মহানগর শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরীন। তিনিও জানান,তারা আমার সাথে সমন্বয় করে নি,দাওয়াত দেয় নাই। তাই আলাদা কর্মসুচী। কিন্তু ত্রিখন্ডিত হয়ে কর্মসূচি পালন প্রসঙ্গে বরিশাল বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, কাউকে দাওয়াত দেয়া বা না দেয়া এটা সংশ্লিষ্ট ইউনিটের ব্যাপার।কর্মসূচি হয়েছে এবং কোনরুপ বিশৃংখলা ছাড়া এটাই বড় বিষয়। বিএনপি একটি বড় দল এবং এখন রাষ্ট্রের ক্ষমতায়।এখানে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে এটাই স্বাভাবিক। প্রসঙ্গত ১লা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস জাহান শিরিন অনুরোধ জানান একসাথে কর্মসূচি পালন করার কিন্তু তার সে নির্দেশনা মানেনি কেউ। ফলে তিনভাগে ভাগ হয়ে পালন হলে দলটির প্রতিষ্ঠা বার্ষিকী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com