বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
অবৈধভাবে বালু তোলায় বরিশালে ড্রেজার-বাল্কহেড জব্দ, জরিমানা সাড়ে ৫ লাখ পায়রা বন্দরের প্রথম টার্মিনালে আধুনিক সরঞ্জামবাহী প্রথম বাণিজ্যিক জাহাজ ১৫ বছর পর শাহরুখের সঙ্গে যে গল্পে ধরা দিচ্ছেন কারিনা আগামী মাসে ৩৫ লাখ শিশুকে দেওয়া হবে হামের টিকা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দুর্গাপূজার ছুটির প্রজ্ঞাপন জারি, পাবেন না যারা প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী মনোনীত লালমোহনে ২৭ ড্রাম সয়াবিন তেলসহ কাভার্ডভ্যান জব্দ একচালা ঘরের পাঠশালার সেই বিনা বেতনের শিক্ষক পেলেন রাষ্ট্রীয় সম্মাননা! পটুয়াখালীতে ভারতীয় ১ কোটি ৫৭ লাখ টাকার জিরাসহ কার্গো বোট জব্দ ৩০৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, একজনের কারাদণ্ড

নারীর সঙ্গে ভিডিও ভাইরাল, বিআইডব্লিউটিএ কর্মকর্তা বরখাস্ত

/ ২২৭ বার পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

অনলাইন ডেক্স ।।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক একেএম আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগসংবলিত ভিডিও ক্লিপ প্রকাশের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এতথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের অভিযোগের ভিডিও প্রকাশের কারণে সংস্থাটির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের কর্মচারী চাকরি প্রবিধানমালা, ১৯৯০-এর বিধি ৩৫ (খ) ও (ঙ) লঙ্ঘনের অভিযোগে বিধি ৪১ (১) অনুযায়ী একেএম আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।

এ সময় তাকে বিআইডব্লিউটিএর প্রশাসন ও মানবসম্পদ বিভাগে হাজিরা দিতে হবে। হাজিরা দেওয়া সাপেক্ষে তার খোরাকি ভাতা পরিশোধ করা হবে।

একই আদেশে বলা হয়েছে, বিআইডব্লিউটিএর প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক মো. সাইফুল ইসলাম নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে বন্দর ও পরিবহন বিভাগের পরিচালকের দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার থেকেই এ আদেশ কার্যকর হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com