বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রুখতে প্রশাসনের আকস্মিক অভিযান বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ বরগুনায় প্রাইভেটকার–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ কীর্তনখোলা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার পটুয়াখালীতে কলেজছাত্রকে নির্যাতনের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার বরিশাল জেলা শিল্পকলার কালচারাল অফিসারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ পটুয়াখালীতে গ্যাস ট্যাবলেট খেয়ে বৃদ্ধের মৃত্যু বরিশালে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জাল টাকাসহ গ্রেফতার ২৫ মধ্যরাত থেকে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা অবৈধভাবে বালু তোলায় বরিশালে ড্রেজার-বাল্কহেড জব্দ, জরিমানা সাড়ে ৫ লাখ

পটুয়াখালীতে কলেজছাত্রকে নির্যাতনের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

/ ২২ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

পটুয়াখালী প্রতিনিধি ।।

পটুয়াখালীতে এক কলেজছাত্রকে তুলে নিয়ে মারধর, নির্যাতন ও এক লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগে মো. সাইফুর রহমান সাকিব নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৭ অক্টোবর) দুপুর ১টার দিকে পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাইফুর রহমান সাকিব পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক। আর অভিযোগকারী মনিরুল পটুয়াখালী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের স্নাতক শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় মনিরুলের ভাই লিমন মাহমুদ বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার অভিযোগ ও ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী, গত রোববার (৪ অক্টোবর) রাতে সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের বসাক বাজার এলাকা থেকে মনিরুলকে তুলে নিয়ে একটি নির্জন স্থানে আটকে রাখা হয়। সেখানে তাকে মারধর ও নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন তিনি। এ সময় তার ব্যবহৃত Samsung S25 Ultra মোবাইল ফোনটি নিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।

মনিরুলের দাবি, পরে তার পরিবারের কাছ থেকে এক লাখ টাকা মুক্তিপণ নেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদল নেতা সাইফুর রহমান সাকিব। তিনি এর আগে বলেছিলেন, আমরা মনিরকে কোনো মারধর করিনি। গভীর রাতে মনির আমাদের এলাকার এক প্রতিবেশীর মেয়ের সঙ্গে দেখা করতে এসেছিল। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করে। তার কাছ থেকে কোনো মোবাইল বা টাকা নেওয়া হয়নি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।’

এ বিষয়ে পটুয়াখালী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, সাইফুর রহমান সাকিবকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com