বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
ফ্যাসিস্ট সরকার মেগা দুর্নীতিতে ব্যস্ত ছিল: প্রতিমন্ত্রী সোহেল মনজুর চুরি করতে এসে গৃহবধূর কামড়ে আঙুল হারাল চোর খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার নলছিটিতে দুই ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চলে গেলেন ভারতীয় অভিনেতা প্রদীপ রাওয়াত রাতে কুকুরের আড্ডা, সকালে সেই খাট্টায় বিক্রি হচ্ছে মাংস! খাল পুনঃখনন শেষে ৭৬ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত ছুটির রাতে ভূমি অফিসে তহশিলদার, অবশেষে বদলি আবুল বাসার কেউ কেউ দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছেন: প্রধানমন্ত্রী পরকীয়া প্রেমিকার ঘরে আপত্তিকর অবস্থায় আটক জামায়াত কর্মী!

ববিতে ওসমান হাদি হত্যার বিচার দাবিতে মানববন্ধন

/ ১৫৪ বার পড়া হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন ওসমান হাদির বোন মাসুমা হাদি। তিনি বলেন, আমরা কাঁদতে দাঁড়াইনি, বিচারের দাবি নিয়ে এসেছি। বিচার নিয়েই ঘরে ফিরব ইনশা আল্লাহ।

তিনি আরও বলেন, যে হাদি ৫৬ হাজার বর্গমাইল হেঁটে ইনসাফের জাল বুনতে চেয়েছিল, তার ইনসাফ কোথায়? মাসুমা হাদি অভিযোগ করেন, ওসমান হাদি হত্যার বিচার নিয়ে রাষ্ট্রের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। তিনি বলেন, “দেশের ১৬ কোটি মানুষ ওসমান হাদি হত্যার বিচার চায়। বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব।”

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য দেন। ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী জহিরুল ইসলাম বলেন, সরকার যদি বিচার চাইত, তাহলে বারবার তদন্ত পেছানো হতো না। ওসমান হাদি হত্যার বিচার নিয়ে আন্তরিকতার অভাব রয়েছে।

আরেক শিক্ষার্থী মুরসালীন কামাল বলেন, প্রকাশ্যে দিবালোকে ইনসাফের বার্তা বহনকারী হাদি ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে। কিন্তু বিচার কার্যক্রমে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। দ্রুত বিচার না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

পরে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাস ও সংলগ্ন মহাসড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com