শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
Logo

বরগুনায় গাঁজাসহ যুবক গ্রেফতার

/ ৩৩ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

বরগুনা প্রতিনিধি ।।

বরগুনার আমতলীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ মো. সজল হাওলাদার (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার সজল হাওলাদার বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের পরিরখাল এলাকার মো. আব্দুল লতিফ হাওলাদারের ছেলে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন। তিনি বলেন, ভোর ৫টা ১৫ মিনিটের দিকে আমতলী উপজেলার আমতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মানিকঝুড়ি বাজার এলাকায় আমতলী-কুয়াকাটা মহাসড়ক থেকে সজলকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদার নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের ওসির নেতৃত্বে এসআই বিকাশ কর্মকারসহ একটি দল অভিযান চালায়। এ সময় সজল হাওলাদারের কাছ থেকে ২ দশমিক ০৩৫ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬০ হাজার টাকা। এ ছাড়া গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি কালো রঙের কাঁধব্যাগ জব্দ করা হয়েছে।

বরগুনা জেলা গোয়েন্দা শাখার ওসি মো. সাজ্জাদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com