বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
বরিশালে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ আবাসন সংকটে ভোগান্তিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার, রাঙ্গাবালীর এসি ল্যান্ড প্রত্যাহার বাবুগঞ্জে বাকপ্রতিবন্ধী তরুণীর সন্তান প্রসব, এলাকায় চাঞ্চল্য বরিশালে সিভিল সার্জনের যোগদান নিয়ে উত্তেজনা : ২৪ ঘণ্টার আল্টিমেটাম ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের পোর্ট রোড থেকে গাঁজা গাছ উদ্ধার বেলা’র আয়োজনে দু’দিন ব্যাপী “তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ’’ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট

বরিশালের পোর্ট রোড থেকে গাঁজা গাছ উদ্ধার

/ ৩৮ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল নগরীর বাণিজ্যিক এলাকা পোর্ট রোডের একটি বাগান থেকে দুইটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাছ দুটি উদ্ধার করা হয়।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান জানান, পোর্ট রোডের সাততলা ভবনের পাশের বাগানে গাঁজা গাছ রোপণ করা হয়েছিল। এর মধ্যে দুটি গাছ বড় হয়ে প্রায় পাঁচ ফুট উচ্চতায় পৌঁছেছিল।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় গাছ দুটি উদ্ধার করে। তবে কারা এসব গাছ রোপণ করেছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশ কর্মকর্তা আরও জানান, উদ্ধার করা গাছ দুটি সাধারণ ডায়েরি (জিডি) করে আদালতে পাঠানো হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com