বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
বরগুনায় প্রাইভেটকার–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ কীর্তনখোলা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার পটুয়াখালীতে কলেজছাত্রকে নির্যাতনের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার বরিশাল জেলা শিল্পকলার কালচারাল অফিসারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ পটুয়াখালীতে গ্যাস ট্যাবলেট খেয়ে বৃদ্ধের মৃত্যু বরিশালে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জাল টাকাসহ গ্রেফতার ২৫ মধ্যরাত থেকে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা অবৈধভাবে বালু তোলায় বরিশালে ড্রেজার-বাল্কহেড জব্দ, জরিমানা সাড়ে ৫ লাখ পায়রা বন্দরের প্রথম টার্মিনালে আধুনিক সরঞ্জামবাহী প্রথম বাণিজ্যিক জাহাজ ১৫ বছর পর শাহরুখের সঙ্গে যে গল্পে ধরা দিচ্ছেন কারিনা

বরিশালে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জাল টাকাসহ গ্রেফতার ২৫

/ ১৯ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) চার থানা ও গোয়েন্দা শাখা বিশেষ অভিযান পরিচালনা করেছে। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এই পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, জাল টাকা ও আলামত উদ্ধারসহ ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা যায়, মঙ্গলবার ( ৬ অক্টোবর) নগরীর বিভিন্ন স্থানে বিশেষ আভিযান পরিচালনা করেন বিএমপির চার থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় তল্লাশি চালিয়ে ৮ কেজি ১০৪ গ্রাম গাঁজা, ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১ বোতল ক্যারু’স (CAREW’S) দেশীয় মদ, ১ হাজার টাকা মূল্যের ১১টি জাল টাকা, ১টি HUAWEI Y6P মডেলের অ্যান্ড্রোয়েড মোবাইল ফোন এবং ১টি Bengal বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় মাদক ও জাল টাকা বিক্রির সাথে সরাসরি জড়িত ৬ জনকে গ্রেফতার করা হয়।

এছাড়া অভিযানে গ্রেফতারী পরোয়ানায় ৯ জন, নিয়মিত মামলায় ৩ জন, অন্যান্য আইনে ৩ জন এবং মহানগর অধ্যাদেশে ৪ জন অভিযুক্তকে আইনের আওতায় আনা হয়েছে। এ নিয়ে গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে মোট ২৫ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com