শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
Logo

বাগদানের খবরই ভুয়া-জেবিন

/ ৩৮ বার পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

সম্প্রতি নিজের বাগদান হয়েছে—এমন সংবাদ প্রকাশ ও প্রচারকে সম্পূর্ণ ভুল বলে দাবি করেছেন অভিনেত্রী শিরতাজ জাহান জেবিন। ‘যুগান্তর’ ও ‘কালের আলো’-তে প্রকাশিত ওই সংবাদ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করে তিনি জানিয়েছেন, সম্প্রতি তার কোনো বাগদান হয়নি।

জেবিনের অভিযোগ, তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ কিংবা তথ্য যাচাই না করেই ব্যক্তিগত জীবন নিয়ে এমন সংবাদ প্রকাশ করা হয়েছে। তার ভাষায়, বিষয়টি শুধু অনাকাঙ্ক্ষিত নয়, একই সঙ্গে বিব্রতকরও।

বর্তমানে বাবার চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছেন শিরতাজ জাহান জেবিন। এমন এক সংবেদনশীল সময়ে তার পুরো মনোযোগ বাবার চিকিৎসা ও পরিবারের প্রতি। এর মধ্যেই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে যাচাইহীন সংবাদ প্রকাশের ঘটনায় আক্ষেপ প্রকাশ করেছেন তিনি।

জেবিন বলেন, একজন শিল্পীর ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া এবং তথ্যের সত্যতা যাচাই করা গণমাধ্যমের দায়িত্ব। বিশেষ করে প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমের কাছ থেকে এমন দায়িত্বশীলতাই প্রত্যাশা করেন তিনি।

প্রকাশিত সংবাদ সম্পর্কে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর প্রতি জেবিনের অনুরোধ, বিষয়টি যথাযথভাবে যাচাই করে ভুল তথ্য থাকলে তা সংশোধন করা হোক। একই সঙ্গে ভবিষ্যতে কোনো ব্যক্তিগত কিংবা সংবেদনশীল বিষয় প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com