শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের কে কোন মন্ত্রণালয় পেলেন বরিশাল ৮ মামলার ওয়ারন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার চরমোনাইতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিএনপি নেতা রহমাতুল্লাহ’র নেতৃত্বে ব্যতিক্রমী উদ্যোগ তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় আরও চারজন যুক্ত হচ্ছেন, রাতে শপথ অন্তঃসত্ত্বা নারীকে দেওয়া হলো গর্ভপাতের ওষুধ, চিকিৎসকের অস্বীকার! ওয়েব ফিল্মে মৌ পিরোজপুরে বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল জব্দ ঐতিহাসিক মারাকানায় হবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ

বাড্ডায় ১০০ কেজি গাঁজাবাহী গাড়ি থামলেও পুলিশকে ফাঁকি দিয়ে পালাল চালক

/ ৮৩ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ৮ জুলাই, ২০২৬

অনলাইন ডেক্স ।।

রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০০ কেজি গাঁজাসহ নিশান মডেলের একটি গাড়ি জব্দ করেছে পুলিশ। তবে গাড়িচালক পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। আজ বুধবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এ তথ্য নিশ্চিত করে।

ডিএমপির ট্রাফিক বাড্ডা জোন সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে আফতাবনগরে ব্র্যাক বিশ্ববিদ্যালয়-সংলগ্ন হাবিব প্লাজার সামনে ট্রাফিক পুলিশের চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট দেবপ্রিয় বড়ুয়া। এ সময় রামপুরার দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি নিশান গাড়িকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু চালক গাড়িটি রাস্তার ওপর রেখে দৌড়ে দ্রুত পালিয়ে যায়।

পরে ট্রাফিক পুলিশের সদস্যরা গাড়িটি তল্লাশি করে পেছনের অংশ থেকে প্রায় ১০০ কেজি গাঁজা উদ্ধার করেন। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়।

বাড্ডা থানা-পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত পলাতক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com