বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
Logo

বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই ভাইয়ের

/ ৩৮ বার পড়া হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

ভোলা প্রতিনিধি ।।

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মামার বাড়িতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের বাবা মো. আলম বক্তার গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আব্দুর রহিম (৪০) ও মো. রাকিব (৩০)।

আহত তাদের বাবা মো. আলম বক্তার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শিবপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে আলম বক্তার তার দুই ছেলে রহিম ও রাকিবকে নিয়ে শ্যালক মো. আইয়ুব আলীর বাড়িতে গাছ কাটতে যান।

দুই ছেলে গাছে উঠে ডালপালা কাটছিলেন। এ সময় নিচে গাছের ডালপালা কাটার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন আলম বক্তার।

বাবাকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে ছোট ছেলে রাকিব গাছ থেকে নেমে তাকে বাঁচাতে গেলে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বড় ছেলে রহিম তাদের উদ্ধার করতে এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রহিম ও রাকিবকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আলম বক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। নিহতদের মরদেহ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com