বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
বরিশালে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ আবাসন সংকটে ভোগান্তিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার, রাঙ্গাবালীর এসি ল্যান্ড প্রত্যাহার বাবুগঞ্জে বাকপ্রতিবন্ধী তরুণীর সন্তান প্রসব, এলাকায় চাঞ্চল্য বরিশালে সিভিল সার্জনের যোগদান নিয়ে উত্তেজনা : ২৪ ঘণ্টার আল্টিমেটাম ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের পোর্ট রোড থেকে গাঁজা গাছ উদ্ধার বেলা’র আয়োজনে দু’দিন ব্যাপী “তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ’’ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট

বাবুগঞ্জে বাকপ্রতিবন্ধী তরুণীর সন্তান প্রসব, এলাকায় চাঞ্চল্য

/ ১০ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

বাবুগঞ্জ প্রতিনিধি ।।

বরিশালের বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নে অবিবাহিত এক বাকপ্রতিবন্ধী তরুণীর সন্তান প্রসবের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী তরুণী মুখে কথা বলতে না পারায় ধর্ষণের শিকার হয়েছেন বলে ধারণা করছেন স্থানীয়রা।

জানা গেছে, মঙ্গলবার (২৮ জুলাই) সকালে ওই বাক প্রতিবন্ধী তরুণী (২০) একটি পুত্রসন্তানের জন্ম দেন। অবিবাহিত তরুণীর সন্তান জন্ম দেওয়ার ঘটনা প্রকাশ্যে আসার পর এলাকায় তোলপাড় শুরু হয়।

স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম সাংবাদিকদের বলেন, অবিবাহিত ও বাকপ্রতিবন্ধী তরুণীর সন্তান হওয়া অত্যন্ত উদ্বেগজনক বিষয়। ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন সম্ভব হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, একই বাড়ির এক আত্মীয় এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন বলে তারা সন্দেহ করছেন। তবে এ বিষয়ে তারা সুনির্দিষ্ট কোনো প্রমাণ দেখাতে পারেননি।

এলাকাবাসীর দাবি, বাকপ্রতিবন্ধী হওয়ায় ভুক্তভোগী নিজের ওপর কী ঘটেছে তা ভাষায় প্রকাশ করতে পারছেন না। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত, ডিএনএ পরীক্ষা ও প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি তারা জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, বিষয়টি তিনি খতিয়ে দেখছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com