, ,

বিসিসি প্রশাসক শিরীনের প্রশংসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

রাইসুল ইসলাম অভি ।। পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনবান্ধব কার্যক্রমে নিজেকে ব্যস্ত রাখায় বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনকে ধন্যবাদ জানিয়েছেন..

রাইসুল ইসলাম অভি ।।

পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনবান্ধব কার্যক্রমে নিজেকে ব্যস্ত রাখায় বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৯ মে) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন এ সারাদেশের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সভাপতি / সম্পাদকবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্যের প্রসঙ্গক্রমে বরিশাল সিটির প্রশাসকের বিষয়টি তুলে ধরে সকলকে জনগণের কল্যাণে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন। শনিবার দিনব্যাপী চলা এই মতবিনিময় সভায় সারা দেশের বিএনপির সকল ইউনিটের সভাপতি ও সম্পাদক কিংবা আহবায়ক ও সদস্য সচিব এবং যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি / আহবায়ক ও সাধারণ সম্পাদক এবং বিশেষ ক্ষেত্রে সিনিয়র যুগ্ন আহবায়করা উপস্থিত ছিলেন। বরিশাল থেকে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটির প্রশাসক বিলকিস জাহান শিরিন, সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আকন কুদ্দুসুর রহমানসহ বরিশাল জেলা উত্তর ও দক্ষিণের আহ্বায়ক, সদস্য সচিব এবং মহানগর বিএনপির আহবায়ক ও সদস্য সচিব এবং যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের নির্দিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

About the Author

Easy WordPress Websites Builder: Versatile Demos for Blogs, News, eCommerce and More – One-Click Import, No Coding! 1000+ Ready-made Templates for Stunning Newspaper, Magazine, Blog, and Publishing Websites.

BlockSpare — News, Magazine and Blog Addons for (Gutenberg) Block Editor

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports