নিজস্ব প্রতিবেদক ।।
সাতক্ষীরার কলারোয়া থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে গত ১৯ আগস্ট ২০২৬ তারিখে যোগদান করেছেন অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান। তিনি বিদায়ী ওসি এইচ এম শাহীনের স্থলাভিষিক্ত হলেন। যোগদানের পরই তিনি মাদকবিরোধী অভিযানসহ এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া শুরু করেছেন।ওসি মিজান এর আগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানা ও এয়ারপোর্ট থানার পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ থানায় দায়িত্ব পালন করেছেন।অপরাধ দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তাঁর দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা রয়েছে।২০২৪ এর গনঅভুথ্যানের পর ভেঙে পরা বরিশাল কোতয়ালি থানা এলাকায় পুলিশের কার্যক্রমের মাঝে যোগদান করে স্বাভাবিক অবস্থায় নিয়ে দাড় করান ওসি মিজানুর। দায়িত্ব নেয়ার পর ওসি মিজানুর রহমান জানান তার প্রথম কাজ হবে কলারোয়া উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা।এবং মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা।এসময় দায়িত্ব পালনে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতা এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন তিনি।