নিজস্ব প্রতিবেদক ।।
সমন্বিত সমাজ উন্নয়ন সংস্থা (আইসিডিএ)’র বার্ষিক সাধারন সভা ও ত্রি-বার্ষিক সম্মেলন আজ (১৪ নভেম্বর) শনিবার সকাল ১০ টায় নগরীর বান্দ রোডস্থ বরিশাল ডিসি ঘাট সংলগ্ন দি রিভার ভিউ চাইনিজ রেস্টুরেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
শুরুতেই মহান জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে সভা আরম্ভ হয়। এরপর (আইসিডিএ)’র আজীবন সদস্য ডা: সৈয়দ হাবিবুর রহমান, কার্যকরী পরিষদের সাবেক কোষাধ্যক্ষ আবুল কালাম, পিকেএসএফ এর প্রাক্তন মহাব্যবস্থাপক মো: শাহ আলম মৃধা, উন্নয়ন সংস্থা স্টেপস টুওয়ার্ডস ডেভলপমেন্ট’র নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা রঞ্জন কর্মকার, রান’র নির্বাহী পরিচালক রফিকুল আলম, সিডিএস এর নির্বাহী পরিচালক জাহানারা বেগম স্বপ্না সহ জাতীয়ভাবে যে সকল সূর্য সন্তানদেরকে আমরা হারিয়েছি তাদের জন্য সভায় শোক প্রস্তাব এনে বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এসময় বার্ষিক সাধারণ সভা ও ত্রি-বার্ষিক সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন (আইসিডিএ)’র নির্বাহী পরিচালক কাজী নওশাদ রাসেল। এরপর সভার বিশেষ অতিথি সমাজসেবা অধিদপ্তর বরিশাল আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ (সহকারী পরিচালক) সাজ্জাদ পারভেজ এবং সমন্বিত সমাজ উন্নয়ন সংস্থা (আইসিডিএ)’র প্রতিষ্ঠাতা ও বর্তমান কার্যকরী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার জাহিদ বক্তব্য রাখেন। সভাপতির অনুমোতিক্রমে সংস্থার বার্ষিক প্রতিবেদন থেকে বিভিন্ন কার্যক্রম এর তথ্য উপস্থাপন করেন যথাক্রমে নির্বাহী পরিচালক কাজী নওশাদ রাসেল, সংস্থার পরিচালক, আর্থিক সেবা (কার্যক্রম) জনাব ইউসুফ আলী হাওলাদার এবং সংস্থার প্রধান নিরীক্ষা কর্মকর্তা জনাব আবু মো: আলী রেজা। পরবর্তীতে বিভিন্ন প্রতিবেদনের উপর ব্যাখ্যা প্রদান করেন সংস্থার সভাপতি জনাব আনোয়ার জাহিদ। প্রতিবেদন অনুমোদন শেষে বর্তমান কমিটিকে বিলুপ্ত ঘোষনা করে সর্ব সম্মতিক্রমে (আইসিডিএ)’র নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে (আইসিডিএ)’র নতুন কার্যকরী পরিষদের সভাপতি নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার জাহিদ।
সবশেষে এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে কার্যকরী পরিষদের নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার জাহিদ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বার্ষিক সাধারণ সভা ও ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৬ এর সমাপ্তি ঘোষনা করেন।