বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
চুরি করতে গিয়ে বিএনপির নেতা-কর্মীদের হাতে আটক শ্রমিক দল নেতা, বহিষ্কার ইয়াবাসহ আটকের পর শ্বশুরবাড়িতে অভিযান, উদ্ধার ৩ ককটেল ও সরঞ্জাম চিকিৎসককে মারধরের পর ছাত্রলীগ নেতার বাড়িতে আশ্রয়, যুবদল নেতা গ্রেফতার আগৈলঝাড়ায় নাশকতার মামলায় মহিলা আলীগ নেত্রী গ্রেপ্তার জামিনে বেরিয়ে উধাও, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১ যুগ পর গ্রেপ্তার যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন: তালতলী থানার ওসির ৭ বছরের কারাদণ্ড হিজলায় আগুনে পুড়ল ৫ দোকান ও ৪ বসতঘর, ক্ষতি অর্ধকোটি টাকা এক যুগেও সংস্কার হয়নি সেতু, দুর্ভোগে পিরোজপুরের ১২ গ্রামের মানুষ কুয়াকাটা বাস টার্মিনালে আগুনের বোতল নিক্ষেপ, আতঙ্কে স্থানীয়রা পাকিস্তানে নতুন চাকরি পেলেন সাবেক বিসিবি সভাপতি

আগৈলঝাড়ায় নাশকতার মামলায় মহিলা আলীগ নেত্রী গ্রেপ্তার

/ ১২ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

আগৈলঝাড়া প্রতিনিধি ।।

বরিশালের আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াসকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে বরিশাল আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ফাহমিদা ইলিয়াস উপজেলা মহিলা আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক। তিনি গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ইলিয়াস শরীফের স্ত্রী। এর আগেও তিনি গ্রেপ্তার হয়েছিলেন।

পুলিশ জানায়, গত ৬ নভেম্বর রাতে আগৈলঝাড়া-গৌরনদী সড়কের বাকাল ইউনিয়নের পূর্ব পয়সা এলাকায় কবির বখতিয়ারের বাড়ির সামনে পাকা সড়কে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করে। এ ঘটনায় ৭ নভেম্বর আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান বাদী হয়ে নাশকতার পরিকল্পনা ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। ওই মামলার আসামি হিসেবে ফাহমিদা ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়েছে।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ফাহমিদা ইলিয়াসকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com