শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
বরিশালে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার রোধে কমিউনিটি ডায়ালগ গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০ বরিশালের স্বাস্থ্যখাত : চিকিৎসক-জনবল-ওষুধ সংকটে বেহাল দশা! বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত: স্মরণসভায় বিশিষ্টজনদের শ্রদ্ধা ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭ এবার মেসিরই ব্যালন ডি’অর জেতা উচিত— বেকহাম স্থানীয় নির্বাচনের আগে মাঠ পর্যায় থেকে সিসি ক্যামেরার তথ্য চাইল ইসি স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক বিএনপি নেতার বিরুদ্ধে কবরস্থান দখলচেষ্টার অভিযোগ কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়

এবার মেসিরই ব্যালন ডি’অর জেতা উচিত— বেকহাম

/ ২৪ বার পড়া হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

স্পোর্টস ডেক্স ।।

ইন্টার মিয়ামির হয়ে আরও একটি স্মরণীয় রাত উপহার দেওয়ার পর লিওনেল মেসি ২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের পুরোপুরি যোগ্য বলে মন্তব্য করেছেন ডেভিড বেকহাম। মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে ইন্টার মিয়ামির ক্যাম্পিওনেস কাপ জয়ের ম্যাচে ক্লাবের হয়ে নিজের ১০০তম গোলের মাইলফলক স্পর্শ করেন এই আর্জেন্টাইন মহাতারকা।

ম্যাচ শেষে ইন্টার মিয়ামির সহ-মালিক বেকহাম প্রকাশ্যে ৩৯ বছর বয়সী এই ফুটবল জাদুকরের পক্ষে সওয়াল করেন এবং রেকর্ড নবমবারের মতো তাঁর হাতে ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মাননাটি দেখতে চান বলে জানান।

মেসির প্রশংসা করে বেকহাম বলেন, “আপনি যখন তাকে এভাবে খেলতে দেখেন, সাম্প্রতিক বিশ্বকাপে যেভাবে সে পারফর্ম করেছে তা দেখেন- তখন স্বীকার করতেই হবে যে ৩৯ বছর বয়সে কেউ এই স্তরে গিয়ে এভাবে খেলতে পারে না। ব্যালন ডি’অরের দৌড়ে বিবেচনা করার মতো সব যোগ্যতা তার আছে। আমার মতে, এই ট্রফিটি তার জেতাই উচিত।”

২০২৬ সালের বিশ্বকাপে দলকে ফাইনালে তোলার পথে ৮টি গোল করার পাশাপাশি ৪টি অ্যাসিস্ট করেছিলেন মেসি, যদিও ফাইনালে স্পেনের কাছে হেরে যায় আর্জেন্টিনা।

ইতোমধ্যেই ইতিহাসের সর্বোচ্চ আটবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি চলতি বছরের শীর্ষ ৩০ জন মনোনীত প্রার্থীর তালিকায় জায়গা করে নিয়েছেন। আগামী ২৬ অক্টোবর লন্ডনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ২০২৬ ব্যালন ডি’অর বিজয়ীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com