বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
মোবাইল অপারেটরদের বিরুদ্ধে ৫ বছরে ৬৬ হাজার অভিযোগ, সবচেয়ে বেশি সেবার মান নিয়ে! এসএসসি পরীক্ষা: বরিশালে উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই ইয়াবা কিনতে গিয়ে এলাকাবাসীর গণধোলাইয়ের শিকার কলেজ কর্মচারী বরগুনায় বাড়ছে ডেঙ্গু, ১৪ দিনে আক্রান্ত ১৮৭ ২০ আগস্ট থেকে প্রথমবারের মতো শুরু হচ্ছে নৌযান শুমারি সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন একাদশে ভর্তিতে বড় পরিবর্তন, থাকছে না মাইগ্রেশন ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’—শাবনূরের রহস্যময় বার্তা কলকাতায় হোটেলে ভয়াবহ আগুনে নিহত ৯ জনের আটজনই বাংলাদেশি বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, বাংলাদেশি টাকায় কত?

এসএসসি পরীক্ষা: বরিশালে উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই

/ ১৪ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল শিক্ষা বোর্ডে চলতি বছরের এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ জন্য রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। এবার তাত্ত্বিক বিষয়ের ৫০ হাজার ২৯৩টি এবং ব্যবহারিক বিষয়ের ১০ হাজার ৭৯৩টি মিলিয়ে মোট ৬১ হাজার ৮৬টি আবেদন পড়েছে। তবে পুনঃনিরীক্ষণে কোনো ধরনের বিশেষ ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।

গত ১৭ আগস্ট পুনর্নিরীক্ষণ আবেদনের শেষ দিন ছিল।

বরিশাল শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, তাত্ত্বিক বিষয়ের পুনর্নিরীক্ষণ জন্য এবার ৫০ হাজার ২৯৩টি আবেদন জমা পড়েছে, যা বিগত বছরগুলোর তুলনায় বেশি। পাশাপাশি ব্যবহারিক বিষয়েও ১০ হাজার ৭৯৩টি আবেদন পড়েছে। ব্যাবহারিক বিষয়ে এত বেশি আবেদনকে অস্বাভাবিক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা বলেন, এবারের এসএসসি পরীক্ষার ফলাফল তুলনামূলক খারাপ হয়েছে। শিক্ষার্থীদের প্রত্যাশা, পুনর্নিরীক্ষণ মাধ্যমে ফলাফলে পরিবর্তন আসতে পারে। এ ছাড়া ফল প্রকাশের পর শিক্ষামন্ত্রীর পুনর্নিরীক্ষণ আবেদন গুরুত্ব দিয়ে মূল্যায়নের বক্তব্যও আবেদনের সংখ্যা বাড়ার অন্যতম কারণ।

তবে পুনঃনিরীক্ষণে কোনো বিশেষ ছাড় দেওয়া হবে না জানিয়ে অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা বলেন, শিক্ষার্থীরা হয়ত মনে করেছেন, পুনঃনিরীক্ষণে বিশেষ কোনো ছাড় দেওয়া হতে পারে। বিষয়টি পরিষ্কার—এবারও আগের নিয়মেই উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হবে। এ বিষয়ে কোনো বিশেষ নির্দেশনাও নেই।

আগামী মাসের মাঝামাঝি সময়ে পুনর্নিরীক্ষণ ফল প্রকাশ করা হতে পারে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com