Loading Now

ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

অনলাইন ডেক্স ।।

রাজধানীর ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে বেলা ১২টার দিকে আগুন ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে চারটি ইউনিট কাজ করছে।

আজ বৃহস্পতিবার ডেমরার আমুলিয়া মডেল টাউন এলাকার টিনশেড কালি তৈরির কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তর জানায়, ডেমরার আমুলিয়া মডেল টাউন এলাকার টিনশেড কালি তৈরির কারখানায় এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুততম সময়ে বেলা ১১টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে দুটি ইউনিট। পরে সেখানে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের আরও দুটি ইউনিট যুক্ত হয়।

বেলা পৌনে ১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। সেই সঙ্গে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি ও হতাহত নেই বলে জানিয়েছে তারা।

Post Comment

YOU MAY HAVE MISSED