মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
বরগুনায় আবারও ইসমাইল শাহের মাজারে অগ্নিসংযোগ মুলাদীতে নদীর পাড় ভেঙে তলিয়ে যাওয়া সেই শিশুর লাশ উদ্ধার চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল ২০ কেজির ‘সামুদ্রিক শোল’ প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর র‌্যা‌বের অ‌ভিযা‌নে ধর্ষণ মামলার আসামি সাইদ‌ আটক বরগুনায় জোয়ারের পানিতে তলিয়ে গেছে গ্যাংওয়ে, পারাপারে ভোগান্তি দেশের সুরক্ষায় সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করতে উন্নত সমরাস্ত্র কেনা উচিত : ফয়জুল করিম বরিশালসহ দেশজুড়ে আগামী ৫ দিন বৃষ্টির দাপটের পূর্বাভাস সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের জলসিঁড়ির বাড়িতে দুদক, চলছে সম্পদের তালিকা তৈরি

দেশের সুরক্ষায় সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করতে উন্নত সমরাস্ত্র কেনা উচিত : ফয়জুল করিম

/ ২৪ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ২০ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বাংলাদেশকে ট্যাংক, যুদ্ধবিমান, রকেট ও মিসাইল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেন, দেশের সুরক্ষায় সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করতে প্রয়োজনে এক বছরের পুরো বাজেট দিয়ে উন্নত সমরাস্ত্র কেনা উচিত।

সোমবার (২০ জুলাই) বিকেলে বরিশাল নগরীর টাউন হলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা ও মহানগর শাখার প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করিম বলেন, ‘বাংলাদেশকে সামরিক দিক থেকে এমনভাবে শক্তিশালী করতে হবে যেন কোনো রাষ্ট্র আমাদের দিকে আঙুল তোলার সাহস না পায়। আমরা চাটুকার বা দালাল কোনো শাসক দেখতে চাই না। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীসহ সকল বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করতে হবে।’

ভারতীয় রাজনীতিক শুভেন্দু অধিকারীর একটি মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আপনার বাড়ি তো বরিশালে, আপনার জানা উচিত-মুসলমানরা রক্ত দিতে পারে, কিন্তু মাথা নত করতে জানে না।’

দেশে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের অবসান চেয়ে চরমোনাইর পীরজাদা বলেন, ‘আমরা আল্লাহর হুকুম ও ন্যায়বিচার কায়েম করতে চাই। কেউ দশ তলায় থাকবে আর কেউ নিচ তলায়-এই বৈষম্য চলবে না। আঙুল ফুলে কেউ কলাগাছ হতে পারবে না। শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।’

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী বেকারত্ব ও মাদক নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘দেশের ৫ কোটি যুবকের মধ্যে ৩ কোটিই বেকার। এর মধ্যে ১ কোটি শিক্ষিত বেকার যাদের মেধা থাকলেও রাজনৈতিক প্রভাবের অভাবে চাকরি হচ্ছে না। এছাড়া পার্শ্ববর্তী দেশ থেকে আসা মাদক দিয়ে যুবসমাজকে ধ্বংস করা হচ্ছে।’

ইসলামী যুব আন্দোলন বরিশাল মহানগর শাখার সভাপতি হাফেজ মাওলানা আরমান হোসেন রিয়াদের সভাপতিত্বে সমাবেশে জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com