বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
Logo

পিরোজপুরে ইয়াবা ও ২ লাখ টাকাসহ গ্রেফতার ১

/ ২৪ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

পিরোজপুর প্রতিনিধি ।।

পিরোজপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ লাখ টাকাসহ মো. লিমন হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রবিউল হাওলাদার (৩৫) নামে অপর এক মাদক কারবারি পালিয়ে যান।

​মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড় ৯টার দিকে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ভৈরমপুর গ্রামের এক বসতঘরে এ অভিযান পরিচালনা করা হয়।

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুব বিষয়টি বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

​গ্রেফতার লিমন হোসেন পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের বাসিন্দা। পলাতক আসামি রবিউল হাওলাদার ভৈরমপুর গ্রামের বাসিন্দা।

​পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান (পিপিএম-সেবা)-এর নির্দেশনা ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুবের তত্ত্বাবধানে এসআই পলাশ বিশ্বাসের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল মাদকবিরোধী অভিযানে নামে। অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ভৈরমপুর গ্রামের রবিউল হাওলাদারের বসতঘরে কয়েকজন মাদক বেচাকেনার জন্য অবস্থান করছেন। খবর পেয়ে রাত ৯টা ২০ মিনিটের দিকে ডিবি পুলিশ সেখানে হানা দিলে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে লিমন হোসেনকে গ্রেফতার করলেও রবিউল হাওলাদার পেছনের পথ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হন।

​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জব্দ হওয়া ২০০ পিস ইয়াবার আনুমানিক ওজন ২০ গ্রাম, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা। এ ঘটনায় এসআই পলাশ বিশ্বাস বাদী হয়ে গ্রেফতার লিমন হোসেন ও পলাতক রবিউল হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার ওসি মো. মাহাবুব জানান, মাদকসেবী, কারবারি ও সরবরাহকারীদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান আরও জোরদার করা হয়েছে। পলাতক আসামি রবিউলকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com