সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
সরকার অনুমতি দিলে প্রয়োজনে ক্রসফায়ারেও রাজি পুলিশ: আইজিপি উজিরপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরিশালসহ ৩ বিভাগে বৃষ্টির আভাস উজিরপুর ভূমি অফিসে ঘুসকাণ্ড: দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি পূজার দাওয়াতে গিয়ে আটক ৭, আলোচনায় আ.লীগ নেতার বাড়ি পিরোজপুরে মোবাইলের আলোয় বাবার কবর খুঁড়লেন মেয়ে ও দুই বোন যুবদল কর্মীকে হত্যা: ৩ আসামির বাড়িতে অগ্নিসংযোগ পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ মুলাদীতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ: আহত ৬, গোপনে ঢাকায় চিকিৎসা নেওয়ার অভিযোগ এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

পূজার দাওয়াতে গিয়ে আটক ৭, আলোচনায় আ.লীগ নেতার বাড়ি

/ ১৩ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

গৌরনদী প্রতিনিধি ।।

বরিশালের গৌরনদীতে সাবেক এক আওয়ামী লীগ নেতার বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠানে দাওয়াতে গিয়ে আটক হয়েছেন যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মী। রোববার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুর বাড়ি থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের পরিবারের দাবি, তাঁরা লক্ষ্মীপূজার অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে ওই বাড়িতে গিয়েছিলেন। তবে কী কারণে তাঁদের আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশ বিস্তারিত জানায়নি।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন সৈকত গুহ পিকলুর ছোট ভাই সলিল গুহ পিন্টু, মহিবুল আলম খোকন, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম সরদার, মিঠুন হালদার, ওয়াসকুরনী আকন ও পলাশ হাওলাদার। আটক অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সৈকত গুহ পিকলু জানান, তাঁদের বাড়িতে লক্ষ্মীপূজার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে কয়েকজন শুভাকাঙ্ক্ষীকে আমন্ত্রণ জানানো হয়। তাঁর অভিযোগ, সন্ধ্যার আগে বিএনপির কয়েকজন কর্মী-সমর্থক বাড়িতে এসে পরিস্থিতি উত্তপ্ত করেন। পরে তাঁরা দাওয়াতে আসা ছয়জন ও তাঁর ছোট ভাইকে পুলিশের হাতে তুলে দেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর আদালতে পাঠানো হবে।

তবে পূজার অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়টি এবং আটকের পেছনে কোনো সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে কি না, তা পুলিশের বক্তব্যে বিস্তারিত স্পষ্ট হয়নি।

আরও পড়ুন:


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com