মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
সমস্যা থাকবেই, তার মধ্য দিয়েই এগিয়ে যেতে হবে: প্রধানমন্ত্রী বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবি, ৬ জেলে নিখোঁজ বরিশালের ইয়াবাসহ ব্রাজিল সমর্থক গ্রেপ্তার বরিশালসহ ১৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত অক্টোবরেই শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা হিজলায় ছাত্রদল নেতার মোটরসাইকেল বহরে হামলা-ভাঙচুর খাগড়াছড়িতে দুপক্ষের গোলাগুলি, নিহত ৩ বেসরকারি ক্লিনিকে লেবার রুম না থাকলে লাইসেন্স বাতিল : স্বাস্থ্যমন্ত্রী সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ যুবদলের কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকের বাগবিতণ্ডা, চরম হট্টগোল

প্রতিবন্ধী কলেজছাত্রের তৈরি গাড়িতে চড়ে ঘুরলেন প্রধানমন্ত্রী

/ ৬০ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬

অনলাইন ডেক্স ।।

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক কলেজছাত্রের উদ্ভাবিত স্মার্ট কার পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। উদ্ভাবনী এই উদ্যোগ দেখে তিনি তরুণ নির্মাতাকে উৎসাহ ও প্রশংসা জানান।

বিজ্ঞাপন

শনিবার (৯ মে) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কলেজছাত্র ও শারীরিক প্রতিবন্ধী ওয়াকিমুল ইসলামের তৈরি বিশেষ স্মার্ট কারটি ঘুরে দেখেন তারেক রহমান। এ সময় তিনি গাড়িটির বিভিন্ন প্রযুক্তিগত দিক সম্পর্কে খোঁজখবর নেন এবং নির্মাতার সঙ্গে কথা বলেন।

জানা গেছে, সীমিত সুযোগ–সুবিধার মধ্যেও ওয়াকিমুল ইসলাম নিজ উদ্যোগে এই স্মার্ট কার তৈরি করেছেন। তার উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর প্রচেষ্টা উপস্থিত সবাইকে মুগ্ধ করে। প্রধানমন্ত্রী গাড়িটিতে চড়েও দেখেন এবং তরুণ উদ্ভাবকের প্রশংসা করেন।

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু), শাহাদাৎ হোসেন স্বাধীনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

সংশ্লিষ্টরা বলছেন, তরুণদের উদ্ভাবনী উদ্যোগকে সামনে আনা এবং প্রযুক্তিনির্ভর সৃজনশীল কাজে উৎসাহ দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে ওয়াকিমুল ইসলামের এমন উদ্যোগ তরুণ সমাজের জন্য অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com