মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
পবিপ্রবিতে র‍্যাগিংয়ে জড়িত ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বাউফলে মাদকবিরোধী অভিযানে শ্রমিক দলের নেতা গ্রেফতার কুয়াকাটায় জেলের জালে বিরল প্রজাতির ‘ভোল পোয়া’, বিক্রি ১১ হাজার টাকায় ববি’র ছাত্র অধিকার নেতাসহ ৩ শিক্ষার্থীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের গোপনে কথোপকথন রেকর্ড করার দায়ে ববি ছাত্রদল নেতা মাহাদীকে শোকজ এসএসসির সূচি প্রকাশ, শুরু ১৪ মার্চ ‘ব্যাচেলর পয়েন্ট’-এর এই দৃশ্য নিয়ে কেন এত আলোচনা কোস্টগার্ডের অভিযানে ভোলায় বিপুল পরিমাণ বিদেশি অবৈধ সিগারেট জব্দ বরিশাল থেকে সব রুটের বাস চলাচল বন্ধ

প্রয়াত সুজন সম্পাদক রফিকুল আলমের বাসভবনে রহমাতুল্লাহ

/ ২৯ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) বরিশাল মহানগর সম্পাদক ও বেসরকারি সংস্থা রানের প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক রফিকুল আলমের মৃত্যুতে তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

শনিবার (২২ আগস্ট) রফিকুল আলমের আমির কুটিরের বাসভবনে ছুটে যান আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। সেখানে তিনি শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

তিনি বলেন, রফিকুল আলম দীর্ঘদিন ধরে নাগরিক অধিকার, সুশাসন, সামাজিক উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর বরিশাল সমন্বয়কের দায়িত্বও পালন করেছেন। বিভিন্ন সামাজিক ও নাগরিক উদ্যোগে তাঁর সক্রিয় অংশগ্রহণ বরিশালের সচেতন মহলে প্রশংসিত ছিল।

রহমাতুল্লাহ বলেন, রফিকুল আলম ছিলেন একজন নিবেদিতপ্রাণ সামাজিক ও নাগরিক সংগঠক। মানুষের কল্যাণে তাঁর দীর্ঘদিনের কাজ ও অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে বরিশালের সামাজিক ও নাগরিক অঙ্গনে একটি শূন্যতা তৈরি হয়েছে।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

উল্লেখ, গত বুধবার বেলা ২টার দিকে নগরের আমির কুটির এলাকার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন রফিকুল আলম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com