মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
সমস্যা থাকবেই, তার মধ্য দিয়েই এগিয়ে যেতে হবে: প্রধানমন্ত্রী বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবি, ৬ জেলে নিখোঁজ বরিশালের ইয়াবাসহ ব্রাজিল সমর্থক গ্রেপ্তার বরিশালসহ ১৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত অক্টোবরেই শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা হিজলায় ছাত্রদল নেতার মোটরসাইকেল বহরে হামলা-ভাঙচুর খাগড়াছড়িতে দুপক্ষের গোলাগুলি, নিহত ৩ বেসরকারি ক্লিনিকে লেবার রুম না থাকলে লাইসেন্স বাতিল : স্বাস্থ্যমন্ত্রী সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ যুবদলের কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকের বাগবিতণ্ডা, চরম হট্টগোল

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবি, ৬ জেলে নিখোঁজ

/ ১১ বার পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

পটুয়াখালী প্রতিনিধি ।।

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ১১ জন জেলে নিয়ে গলাচিপার একটি ফিশিং ট্রলার ডুবে গেছে।

রবিবার ( ৫ জুলাই) রাত ১০টার দিকে বৈরী আবহাওয়া, তীব্র স্রোত ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় ১১ জন জেলের মধ্যে ৫ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো ৬ জন নিখোঁজ রয়েছেন।

উদ্ধার হওয়া জেলে বাইজিদ (৩০) জানান, পানপট্টি ইউনিয়নের খরিদা গ্রামের ইমাদুল সিকদারের মালিকানাধীন ট্রলারটি শনিবার রাতে ১১ জন জেলেকে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সাগরে যায়। রবিবার রাত ৯টার দিকে সাগর উত্তাল হয়ে উঠলে তীব্র স্রোত ও বড় বড় ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়। তিনি আরও জানান, ট্রলারডুবির পর তারা ডুবে যাওয়া ট্রলার ও একটি বয়া আঁকড়ে ধরে প্রায় ছয় ঘণ্টা সাগরে ভাসতে থাকেন। পরে রাত ৩টার দিকে একই এলাকার ইমাম সিকদারের একটি মাছ ধরার ট্রলার তাদের উদ্ধার করে।

উদ্ধার হওয়া জেলেরা হলেন, ইমাদুল সিকদার (৪০), বাইজিদ (৩০), নাজমুল (৩০), রাকিব (২২) ও সজীব (২৫)। তাদের মধ্যে আহত বাইজিদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে এখনো নিখোঁজ রয়েছেন পানপট্টি ইউনিয়নের তুলারাম গ্রামের ইমাদুল খা (৪৫), খরিদা গ্রামের হারুন (৬০), গজালিয়া ইউনিয়নের আদানী গ্রামের ফরকান (৪৫), সায়েদ (২০), আল-আমিন (৪০) এবং গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের আকাশ (২৫)।

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক জানান, ট্রলারডুবির খবর পাওয়ার পর কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে জেলেদের সন্ধান করা হচ্ছে। বাংলাদেশ কোস্ট গার্ড নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান পরিচালনা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com