নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল নগরীর নতুন বাজার ও সদর রোড এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ এবং ফুটপাত দখলের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ব্যবসা পরিচালনার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩টি রেস্টুরেন্টকে মোট ২৮,০০০ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ঘরোয়া রেস্টুরেন্ট ২০,০০০ টাকা পার্টি বিরিয়ানি হাউজ ৫,০০০ টাকা রোজ বিলাস ৩,০০০ টাকা।
এছাড়া,জনসাধারণের চলাচলের পথ দখল করে ব্যবসা পরিচালনার দায়ে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইনে আরেকটি প্রতিষ্ঠানকে ১,০০০ টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে অভিযানে ৪টি মামলায় মোট ২৯,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
পাশাপাশি চলাচলে বিঘ্ন সৃষ্টিকারী অবৈধ স্থাপনা তাৎক্ষণিকভাবে অপসারণ করা হয় এবং যেসকল প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নবায়ন করা হয়নি,তাদের দ্রুত তা করার কঠোর নির্দেশ দেওয়া হয়।