শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
Logo

বিশ্বজুড়ে আবারও ফেসবুকে বিভ্রাট

/ ৫৫ বার পড়া হয়েছে
আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

অনলাইন ডেক্স ।।

এক মাসের ব্যবধানে আবারও প্রযুক্তিগত সমস্যার মুখে পড়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক।

রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দুপুর দেড়টার পর থেকে অনেক ব্যবহারকারী ফেইসবুকে প্রবেশ ও ব্যবহার করতে গিয়ে সমস্যার সম্মুখীন হন। স্বাভাবিক নিউজ ফিডের পরিবর্তে তাদের সামনে একটি বার্তা প্রদর্শিত হয়, যেখানে লেখা ছিল—‘Account Temporarily Unavailable’।

বার্তার সঙ্গে থাকা নোটিসে বলা হয়, ‘সাইট-সংক্রান্ত একটি সমস্যার কারণে আপনার অ্যাকাউন্ট বর্তমানে পাওয়া যাচ্ছে না। আমরা আশা করছি, শিগগিরই সমস্যাটি সমাধান করা হবে। কয়েক মিনিট পর আবার চেষ্টা করুন।’

এদিকে, ওয়েবসাইট ও অনলাইন সেবার বিভ্রাট পর্যবেক্ষণকারী বিভিন্ন প্ল্যাটফর্মেও ফেইসবুকে সমস্যা দেখা দেওয়ার তথ্য উঠে এসেছে। অভিযোগভিত্তিক পর্যবেক্ষক সাইট ডাউনডিটেক্টর, ইজডাউন, নর্ডভিপিএন এবং ডাউন ফর এভরিওয়ান ফেইসবুকের সম্ভাব্য সেবাবিঘ্ন সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে।

তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফেইসবুকের মূল প্রতিষ্ঠান মেটা আনুষ্ঠানিকভাবে এ বিভ্রাটের কারণ সম্পর্কে কোনো মন্তব্য করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com