বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসার অঙ্গীকার শ্রীময়ীর, কাঞ্চনকে নিয়ে কটাক্ষ নেটিজেনদের অভিযানে অপ্রাপ্তবয়স্কদের মুচলেকায় ছাড়া, মা ইলিশ শিকারে শিশুরা বরিশাল সদর উপজেলা বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীদের সাক্ষাৎ না দিয়ে ৭ ঘণ্টা অপেক্ষায় রাখলেন এমপি সরোয়ার! শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ প্রতিরোধে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত পারফরম্যান্স মূল্যায়ন ও পুরুস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত আগৈলঝাড়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, জরিমানা ‘‘নদী রক্ষায় করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড পিরোজপুরে বিএনপি নেতা ও ইউপি সদস্যের নামে জেলে কার্ড, পাচ্ছেন বরাদ্দের চাল

বিসিসি প্রশাসকের পক্ষে  বিএনপির ৪ সহযোগী সংগঠনের ৯ নেতার নিন্দা!

/ ৪৪ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনকে ঘিরে অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েকজন নেতা। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বরিশাল মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতারা।

বিবৃতিতে নেতৃবৃন্দ অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও পত্রপত্রিকায় প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের বিভিন্ন জনমুখী উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তাঁদের দাবি, এ ধরনের অপপ্রচারের মাধ্যমে সিটি করপোরেশনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নিয়োগপ্রাপ্ত বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনকে বিতর্কিত করার চেষ্টা চলছে। প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি নগরীর উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং অল্প সময়ের মধ্যেই নগরবাসীর আস্থা অর্জন করেছেন বলে দাবি করেন নেতৃবৃন্দ।

তাঁরা মনে করেন, প্রশাসকের বিরুদ্ধে চলমান অপপ্রচার ও ষড়যন্ত্রের বিষয়ে সংশ্লিষ্ট মহলের সতর্ক হওয়া প্রয়োজন। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তাঁরা।

বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন বরিশাল মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদুর রহমান মাসুদ ও সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন; মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু ও সদস্য সচিব খান মোহাম্মদ আনোয়ার; মহানগর ছাত্রদলের আহ্বায়ক এনামুল হক তাসনিম, সদস্য সচিব নাভিদ রহমান তুষার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান তানজিল; এবং মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়েজ আহমেদ খান ও সদস্য সচিব মো. শহিদুল ইসলাম।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com