Loading Now

বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ করে টাকা দাবি, আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালের মুলাদীতে এক বিধবা বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ করে টাকা দাবির অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভুক্তভোগী বাদী হয়ে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলা করেন।

অভিযুক্তরা হলো- চরলক্ষ্মীপুর গ্রামের মৃত জব্বার ব্যাপারীর ছেলে হালিম ব্যাপারী (৬০) ও মৃত সুয়াজেল খন্দকারের ছেলে মাসুদ খন্দকার (৪০)।

মুলাদী থানার ওসি খন্দকার মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, হালিম ব্যাপারী ওই বৃদ্ধার বাড়ির সামনে দিয়ে যাতায়াতের সময় অশ্লীল অঙ্গভঙ্গি এবং তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এ বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে বিচার চান ওই ভুক্তভোগী বৃদ্ধা। এতে হালিম ব্যাপারী ক্ষিপ্ত হয় এবং দেখে নেওয়ার হুমকি দেয়। পরে গত ২২ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে হালিম ব্যাপারী ও মাসুদ খন্দকার ওই বৃদ্ধার বাড়িতে গিয়ে কৌশলে ঘরে প্রবেশ করে। পরে হালিম ব্যাপারী বৃদ্ধাকে ধর্ষণ করে এবং মাসুদ খন্দকার ভিডিও ধারণ করে। পরে মাসুদ খন্দকারও বৃদ্ধাকে ধর্ষণ করে।

পরবর্তীতে বৃদ্ধাকে ভিডিও দেখিয়ে দুই লাখ টাকা দাবি করে আসামিরা। ওই নারী টাকা দিতে পারবেন না জানালে তারা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করার হুমকি দেয়। পরে বৃদ্ধা স্থানীয় লোকজনকে জানিয়ে বিচার পেতে ব্যর্থ হয়ে বৃহস্পতিবার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করেন।

অভিযুক্ত হালিম ব্যাপারী ধর্ষণের বিষয়টি অস্বীকার করে বলেন, মাসুদ খন্দকার বৃদ্ধার অশ্লীল ভিডিও ধারণ করেছিলেন। টাকা দাবির বিষয়টি জানা নেই।

মুলাদী থানার ওসি খন্দকার মো. সোহেল রানা বলেন, বিধবা বৃদ্ধা অশ্লীল ভিডিও ধারণ ও টাকা দাবির ঘটনায় থানায় অভিযোগ করেছিলেন। পুলিশ ঘটনার তদন্তে প্রাথমিক সত্যতা পেয়েছে। বৃহস্পতিবার ভুক্তভোগী বরিশাল আদালতে একটি মামলা করেছেন। আদালতের নির্দেশনা পেলে আসামিদের গ্রেফতারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

Post Comment

YOU MAY HAVE MISSED