Loading Now

ভাণ্ডারিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি ।।

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাঁধন মীরা (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল চারটার দিকে উপজেলার গৌরীপুর ইউনিয়নের তেওরীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. বাঁধন মীরা (২০) তেওরীপুর ২ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা মো. বাদশা মীরার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তেওরীপুর গ্রামের মো. লিটন হাওলাদারের নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করছিলেন বাঁধন মীরা। কাজের একপর্যায়ে তিনি ভবনের একটি কক্ষের বাইরে থাকা বৈদ্যুতিক তার গুছিয়ে ভেতরে নেওয়ার চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত তারটি বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন।

পরে সহকর্মী রাজমিস্ত্রি মো. বশির হাওলাদারসহ স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স–এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED