Loading Now

শিক্ষিকাকে জুতাপেটা করা সেই বিএনপি নেতা বহিষ্কার

অনলাইন ডেক্স ।।

রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে এক শিক্ষিকাকে জুতাপেটা করায় অভিযুক্ত আকবর আলীকে বিএনপির সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহীর দূর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্বাবিদ্যালয় কলেজে ঢুকে ভাঙচুর এবং একজন শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণ করায় রাজশাহী জেলাধীন দুর্গাপুর উপজেলাধীন জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলীকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED