বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
ফ্যাসিস্ট সরকার মেগা দুর্নীতিতে ব্যস্ত ছিল: প্রতিমন্ত্রী সোহেল মনজুর চুরি করতে এসে গৃহবধূর কামড়ে আঙুল হারাল চোর খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার নলছিটিতে দুই ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চলে গেলেন ভারতীয় অভিনেতা প্রদীপ রাওয়াত রাতে কুকুরের আড্ডা, সকালে সেই খাট্টায় বিক্রি হচ্ছে মাংস! খাল পুনঃখনন শেষে ৭৬ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত ছুটির রাতে ভূমি অফিসে তহশিলদার, অবশেষে বদলি আবুল বাসার কেউ কেউ দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছেন: প্রধানমন্ত্রী পরকীয়া প্রেমিকার ঘরে আপত্তিকর অবস্থায় আটক জামায়াত কর্মী!

ভালোবাসার জন্য ধর্ম ত্যাগ, অতঃপর

/ ৬৫ বার পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ৮ মে, ২০২৬

বাকেরগঞ্জ প্রতিনিধি ।।

ভালোবাসার টানে সব বাধা পেরিয়ে প্রেমিককে জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে ধর্ম পরিবর্তন করেছেন এক হিন্দু তরুণী। পরিবারের আপত্তি, সামাজিক নানা চাপ ও সমালোচনার মধ্যেও প্রেমের সম্পর্ককে পরিণয়ে রূপ দিতে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম যুবককে বিয়ে করেছেন তিনি।

জানা গেছে, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের রাজাপুর গ্রামের বশির সরদারের ছেলে মো: তামিম হাসান ও পার্শ্ববর্তী গ্রাম ফলাঘরের প্রদীপ চন্দ্র সাহার মেয়ে প্রিয়ন্তী রানী সাহা দীর্ঘদিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল।

একপর্যায়ে দুজনই বিয়ের সিদ্ধান্ত নেন। তারা দুজনেই প্রাপ্তবয়স্ক হলেও তাদের মধ্যে ধর্ম ভিন্ন হওয়ায় বিষয়টি নিয়ে জটিলতা সৃষ্টি হলে পরিবারকে না জানিয়ে দুজনই পালিয়ে যায়। পরে ওই তরুণী স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে নতুন নামে পরিচিত হন জান্নাতি ইসলম নামে। ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে স্থানীয় কাজীর মাধ্যমে গত ৩ মে ২ লক্ষ টাকা কাবিনে তাদের বিয়ে সম্পন্ন হয়।

তবে সেই বিয়ের পরে বাসর ঘরের পরিবর্তে প্রেমিক তামিমের ঠাই হয়েছে জেল হাজতে। দুজনে পালিয়ে যাওয়ার পরে এই ঘটনায় তরুণী জান্নাতী ইসলামের পরিবার বাকেরগঞ্জ থানা একটি সাধারণ ডায়রি করলে গত বৃহস্পতিবার ওই তরুন তরুণীকে পুলিশ গ্রেফতার করলে তামিমকে জেল হাজতে পাঠানো হয়। আর ওই তরুণী জান্নাতি ইসলামকে মেডিকেলে পাঠানো হয়েছে

আলামত সংগ্রহের জন্য। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেউ তাদের ভালোবাসার জয় হিসেবে দেখছেন, আবার কেউ ধর্ম পরিবর্তনের বিষয়টি নিয়ে নানা মন্তব্য করছেন। তবে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় নবদম্পতির দাবি ছিল তারা দুজনই প্রাপ্তবয়স্ক এবং নিজেদের ইচ্ছাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

তবে এই ঘটনায় প্রেমিক মো: তামিম হাসানের পিতা বশির সরদার জানান, ছেলে মেয়ের সম্পর্কের বিষয়টি আমি যখন জানতে পারি তখন মেয়ের পরিবারকে আমি ঘটনাটি জানিয়েছি। আমিও কখনো চাইনি আমার ছেলে এভাবে পালিয়ে বিয়ে করুক। ছেলে মেয়ে উভয় প্রাপ্তবয়স্ক শুনেছি তারা নাকি বিয়েও করেছে। তবে এখন শুনতে পাচ্ছি পুলিশ গ্রেপ্তারের পরে আমার ছেলের বিরুদ্ধে থানায় ধর্ষণ ও অপহরণ মামলা করা হয়েছে। এখানে কোন অপহরণের ঘটনাই ঘটেনি। এই ধরনের মামলা আমার ছেলেকে ফাঁসানোর জন্যই করা হয়েছে।

এই ঘটনায় তরুণীর পরিবার জানান, আমার মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে হিন্দু থেকে মুসলমান করা হয়েছে। তাকে অপহরণ করে নেয়া হয়েছিল এজন্য আমরা মামলা দিয়েছি।

স্থানীয় সূত্র জানায়, বিয়ের পর নবদম্পতি সুখে-শান্তিতে সংসার করার কথা থাকলেও এই ঘটনাটি মেয়ের পরিবার মেনে নেয়নি। তারা উল্টো ছেলের বিরুদ্ধে মামলা করে জেলে পাঠিয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনাটি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

এ বিষয়ে জানতে চাইলে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো: আদিল হোসেন জানান, থানায় সাধারণ ডায়রি হওয়ার পরে তরুণ তরুণীকে উদ্ধার করা হয়েছে। ছেলেটিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ওই তরুণীর পরিবার ছেলেটির বিরুদ্ধে বাকেরগঞ্জ থানা একটি মামলা দায়ের করেছে। আমরা মামলা গ্রহণ করেছি। এখন বিষয়টি আদালত দেখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com