সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
Logo

‘ভিটামিন সি’ কি ব্লাড ক্যানসার প্রতিহত করতে পারে, জানাল গবেষণা

/ ১৫ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

অনলাইন ডেক্স ।।

প্রতিদিনের ডায়েটে ভিটামিন সি রাখলে প্রাক-ক্যানসার ও প্রাথমিক ধাপের ব্লাড ক্যানসারে আক্রান্ত রোগীদের বেঁচে থাকার হার বাড়তে পারে বলে এক গবেষণায় জানা গেছে। ফ্যান অ্যান্ডেল রিসার্চ ইনস্টিটিউটের গবেষকদের পরিচালিত ক্লিনিক্যাল ট্রায়ালে এই চমকপ্রদ তথ্য উঠে এসেছে।

গবেষণার মূল কথা

লিউকেমিয়া বা রক্তের ক্যানসারে রূপ নিতে পারে এমন ঝুঁকিপূর্ণ রোগে আক্রান্ত ১০৯ জন রোগীকে নিয়ে এই গবেষণা চালানো হয়। এর মধ্যে অর্ধেকের বেশি রোগীর শরীরেই ভিটামিন সি-এর ঘাটতি ছিল। গবেষণায় অংশগ্রহণকারীদের এক বছর ধরে প্রতিদিন ১,০০০ মিলিগ্রাম ভিটামিন সি সাপ্লিমেন্ট দেওয়া হয়। তিন বছর পর দেখা যায়, যারা নিয়মিত ভিটামিন সি খেয়েছেন, তাদের শারীরিক জটিলতা কম হয়েছে এবং প্লাসিবো বা সাধারণ ওষুধ খাওয়া রোগীদের তুলনায় তাদের বেঁচে থাকার হারও উল্লেখযোগ্যভাবে বেশি।

 

ভিটামিন সি যেভাবে কাজ করে

বিশেষজ্ঞরা জানান, ভিটামিন সি শরীরের প্রদাহ কমাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখতে সাহায্য করে। এটি কোষের বিশেষ কিছু এনজাইমের কার্যক্ষমতা বাড়িয়ে অস্বাভাবিক কোষের বৃদ্ধি ঠেকাতে সহায়ক ভূমিকা পালন করে। তবে চিকিৎসকরা বলছেন, এটি এখনও প্রাথমিক স্তরে রয়েছে এবং নিশ্চিতভাবে কোনো চিকিৎসাগত পরামর্শ হিসেবে মানার আগে আরও বড় পরিসরে গবেষণা বা ট্রায়াল প্রয়োজন।

নতুন আশার আলো

 

ব্লাড ক্যানসারের পূর্ববর্তী জটিলতাগুলো সাধারণত বয়স্কদের মধ্যে বেশি দেখা যায় এবং ক্যানসারে রূপ না নেওয়া পর্যন্ত চিকিৎসকদের কাছে ‘পর্যবেক্ষণ করা’ ছাড়া তেমন কোনো কার্যকর চিকিৎসা থাকে না। এই সাধারণ ভিটামিন সি যদি শেষ পর্যন্ত বড় গবেষণায় সফল প্রমাণিত হয়, তবে তা ক্যানসার প্রতিরোধের চিকিৎসায় একটি সহজ ও বিপ্লবাত্মক পথ উন্মুক্ত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com