শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :

মেসিকে নিয়ে ২৬ বছরের পুরোনো তিন প্রতিবেদন ফাঁস

/ ২৯ বার পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

স্পোর্টস ডেক্স ।।

সর্বকালের সেরা ফুটবলার ‘গোট’ তকমা লিওনেল মেসি অনেক আগেই পেয়েছেন। জাদুকরী ফুটবলে মুগ্ধ করে চলেছেন একের পর এক শিরোপা। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল সব জায়গাতেই তিনি তাঁর প্রতিভার ছাপ রেখেছেন। কিন্তু আজকে যে মেসিকে ফুটবল সমর্থকেরা দেখেছেন, তাঁর এক সময় ক্যারিয়ার শুরুর আগেই শেষ হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল।

শৈশবের ক্লাব বার্সেলোনার হয়ে একের পর এক শিরোপা নিজের ক্যাবিনেটে তুলেছেন মেসি। উঠে এসেছেন বার্সার খেলোয়াড় তৈরির ‘কারখানা’ নামে পরিচিত ‘লা মাসিয়া’ থেকে। তবে ২০০০ সালের এক শরতে বার্সায় যখন ট্রায়াল দিতে এসেছিলেন মেসি, তখন তাঁকে নিয়ে একেক কোচ একেক রকম প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী ফরাসি সাংবাদিক ফ্লোরেন্ত তুরসুত ২৬ বছর আগের তিনটি প্রতিবেদন ফাঁস করেছেন।

কোচদের নাম উল্লেখ না করা হলেও তিন প্রতিবেদনে কী কী বলা হয়েছিল, সেটা উল্লেখ করেছেন তুরসুত।

প্রথম প্রতিবেদন

প্রথম কোচ মেসির ফুটবলীয় দক্ষতার ভূয়সী প্রশংসা করেছিলেন। তাঁর মতে টেকনিকাল দিক থেকে মেসি তাঁর সমবয়সীদের চেয়ে অনেক এগিয়ে ছিলেন। প্রতিবেদনে বলা হয়েছিল, বয়সের তুলনায় টেকনিকাল দিক থেকে সে একজন অত্যন্ত পরিপূর্ণ খেলোয়াড়। তাঁর প্রখর দৃষ্টিশক্তি, ক্ষিপ্রতা, বুদ্ধিমত্তা, ড্রিবলিং এবং শটে শক্তির বিষয়গুলো বিশেষভাবে উল্লেখ করা হয়েছিল।

প্রথম কোচকে নিয়ে লেখা প্রতিবেদনের শেষ কথাগুলো ছিল প্রশংসায় পরিপূর্ণ। একই সঙ্গে মেসির দুর্বল দিকও খুঁজে পেয়েছেন তিনি। প্রথম কোচ তখন বলেছিলেন, ‘পেনাল্টি বক্সের ভেতরে অসাধারণ। তার একমাত্র দুর্বলতা হলো খর্বকায় গড়ন এবং শারীরিক শক্তির অভাব। একজন অসাধারণ খেলোয়াড়।’

দ্বিতীয় প্রতিবেদন

দ্বিতীয় প্রতিবেদন তুলনামূলক হতাশাজনক। দ্বিতীয় কোচ স্বীকার করেছিলেন, মেসির কারিগরি দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই। তবে তাঁর আশঙ্কা ছিল, মেসির শারীরিক গঠন তাঁর উন্নতির পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছিল, ‘তার খর্বকায় গড়ন (১৪২ সেন্টিমিটার) প্রতিযোগিতামূলক ফুটবলে খেলার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে।’ এমনকি মেসির উচ্চতা ১৫০ সেন্টিমিটার হলেও তিনি বয়সে বড় খেলোয়াড়দের সঙ্গে পাল্লা দিতে পারবেন কি না, তা নিয়েও সেই কোচ প্রশ্ন তুলেছিলেন। তাঁর চূড়ান্ত সিদ্ধান্ত ছিল একেবারেই স্পষ্ট, ‘আমার মনে হয় না, তাকে দলে নেওয়া উচিত।’

কোচের পরামর্শ ছিল, মেসির উন্নতির দিকে নজর রাখা হোক এবং দুই বছর পর তাঁকে আবার মূল্যায়ন করা হোক।

তৃতীয় প্রতিবেদন

লেখকের মতে এই প্রতিবেদন অনুযায়ী মেসিকে নিয়ে কোনো সন্দেহই ছিল না। সেই প্রতিবেদক মেসির সম্ভাবনা সম্পর্কে এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে ক্লাবকে দ্রুত চুক্তি করার পরামর্শ দিয়েছিলেন। তিনি লিখেছিলেন, ‘এক অর্থে, সে একজন তরুণ ম্যারাডোনা। আমি তাকে দলে নিতাম। তার দেওয়ার মতো অনেক কিছু আছে। দেখা যাক, সে কীভাবে নিজেকে বিকশিত করে।’

মেসি এরপর বার্সেলোনার হয়ে কী করেছেন, তা ইতিহাস। চ্যাম্পিয়নস লিগ, লা লিগা সবই জিতেছেন। এমনকি ২০২১ সালে দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ছিন্ন করে প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) যাওয়ার সময় কান্নায় ভেঙে পড়েছিলেন। বর্তমানে তিনি ইন্টার মায়ামির হয়ে খেলছেন। আর্জেন্টিনার হয়ে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফুটবল বিশ্বকাপ, ২০২২ ফিনালিসিমা, ২০২৪ কোপা আমেরিকা জিতেছেন। কদিন আগে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন। ক্লাব ফুটবল, আন্তর্জাতিক ফুটবল মিলে ৪৮ শিরোপা জিতেছেন আর্জেন্টাইন তারকা।

মেসি এরপর বার্সেলোনার হয়ে কী করেছেন, তা ইতিহাস। চ্যাম্পিয়নস লিগ, লা লিগা সবই জিতেছেন। এমনকি ২০২১ সালে দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ছিন্ন করে প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) যাওয়ার সময় কান্নায় ভেঙে পড়েছিলেন। বর্তমানে তিনি ইন্টার মায়ামির হয়ে খেলছেন। আর্জেন্টিনার হয়ে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফুটবল বিশ্বকাপ, ২০২২ ফিনালিসিমা, ২০২৪ কোপা আমেরিকা জিতেছেন। কদিন আগে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন। ক্লাব ফুটবল, আন্তর্জাতিক ফুটবল মিলে ৪৮ শিরোপা জিতেছেন আর্জেন্টাইন তারকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com