বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
অবৈধভাবে বালু তোলায় বরিশালে ড্রেজার-বাল্কহেড জব্দ, জরিমানা সাড়ে ৫ লাখ পায়রা বন্দরের প্রথম টার্মিনালে আধুনিক সরঞ্জামবাহী প্রথম বাণিজ্যিক জাহাজ ১৫ বছর পর শাহরুখের সঙ্গে যে গল্পে ধরা দিচ্ছেন কারিনা আগামী মাসে ৩৫ লাখ শিশুকে দেওয়া হবে হামের টিকা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দুর্গাপূজার ছুটির প্রজ্ঞাপন জারি, পাবেন না যারা প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী মনোনীত লালমোহনে ২৭ ড্রাম সয়াবিন তেলসহ কাভার্ডভ্যান জব্দ একচালা ঘরের পাঠশালার সেই বিনা বেতনের শিক্ষক পেলেন রাষ্ট্রীয় সম্মাননা! পটুয়াখালীতে ভারতীয় ১ কোটি ৫৭ লাখ টাকার জিরাসহ কার্গো বোট জব্দ ৩০৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, একজনের কারাদণ্ড

১১ কোটি নাগরিকের তথ্য ফাঁস: ইসি ও বিসিসির নথি চেয়ে দুদকের চিঠি

/ ১২১ বার পড়া হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

‎অনলাইন ডেক্স ।।

দেশের প্রায় ১১ কোটি মানুষের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত ব্যক্তিগত তথ্য ফাঁস ও অবৈধভাবে বিক্রির অভিযোগে অনুসন্ধান জোরদার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই ঘটনায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রয়োজনীয় নথি ও তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘অভিযোগের সত্যতা যাচাই এবং তথ্য ফাঁসের পুরো প্রক্রিয়া উদ্‌ঘাটনের জন্য বিসিসি, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে প্রয়োজনীয় নথি সংগ্রহ করা হচ্ছে। এসব নথি বিশ্লেষণ করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

দুদকের ভাষ্য, তাদের কাছে আসা অভিযোগে বলা হয়েছে—প্রায় ১১ কোটি নাগরিকের তথ্যের একটি ‘মিরর কপি’ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলকে দেওয়া হয়েছিল। তবে এই তথ্য ব্যবহারের ক্ষেত্রে চুক্তির শর্ত লঙ্ঘন করে ডিজিকন গ্লোবাল সার্ভিস লিমিটেডের মাধ্যমে নাগরিকদের ৪৬ ধরনের ব্যক্তিগত তথ্য দেশ-বিদেশের ১৮২টি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

১১ কোটি নাগরিকের তথ্য ২০ হাজার কোটিতে বিক্রি: জয় ও পলকসহ আসামি ১৯১১ কোটি নাগরিকের তথ্য ২০ হাজার কোটিতে বিক্রি: জয় ও পলকসহ আসামি ১৯
জানা গেছে, ২০২২ সালের অক্টোবরে নাগরিকদের তথ্য সুরক্ষার লক্ষ্যে নির্বাচন কমিশন ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি সই হয়। ওই চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ ছিল, নাগরিকদের তথ্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর, বিনিময় বা বিক্রি করা যাবে না। অভিযোগ উঠেছে, সেই শর্ত উপেক্ষা করেই তথ্য ফাঁস ও বাণিজ্যের ঘটনা ঘটেছে।

এর আগে এই তথ্য ফাঁসের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৯ জনের বিরুদ্ধে ২০২৪ সালের অক্টোবরে রাজধানীর কাফরুল থানায় একটি মামলা দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com