শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :

বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের পৃথক অভিযানে ১০০ পিস ইয়াবা সহ ২ জন আটক

/ ২৮ বার পড়া হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

​নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানা পুলিশ পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে মোট ১০০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। থানা এলাকার পপুলার বাজার ও মোল্লার বাজার নামক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
​পুলিশ সূত্রে জানা গেছে, এয়ারপোর্ট থানার এসআই  মোঃ আল মোমেন, এএসআই  মোঃ দেলোয়ার হোসেন, এএসআই মোঃ সুমন মিয়া এবং কং/১৩৪৪ মোঃ রনি’র সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম ‘অভিযান-৪১’ ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ টিম এয়ারপোর্ট থানাধীন উত্তর কড়াপুর সাকিনের পপুলার বাজারে অভিযান পরিচালনা করে। সেখান থেকে মোঃ রিয়াজ হাওলাদার (৩৬) নামের এক ব্যক্তিকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিয়াজ ঝালকাঠি সদর থানার ২নং ওয়ার্ডের বিনয়কাঠি ইউপির বহরমপুর গ্রামের মোঃ মুক্তার হাওলাদার ও মালেকা বেগমের ছেলে।
​ঐ ​একই টিমের অপর একটি অভিযানে এয়ারপোর্ট থানাধীন মোল্লার বাজার এলাকা থেকে মোঃ আপন রহমান ওরফে সজিব (২৭) নামের আরেক মাদক কারবারিকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। সে ঝালকাঠির নলছিটি থানার প্রতাব পোস্টের ভৈরব পাশা গ্রামের মৃত শামসুল হক সিকদারের ছেলে।
​পুলিশের বক্তব্য:
এয়ারপোর্ট থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com