নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল নগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মোঃ রাসেল হাওলাদার (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কাউনিয়া পুলিশ।
সোমবার (৮) জুন রাতে নগরীর ভাটিখানা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটকৃত হল মোঃ রাসেল হাওলাদার নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোড এলাকার মৃত কামাল হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নগরীর ভাটিখানা এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ রাসেল হাওলাদারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ।
আটক ব্যক্তির রাসেল হাওলাদার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।