মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
Logo

হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

/ ৩২ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬

বিনোদন ডেক্স ।।

বাংলাদেশ চলচ্চিত্রের অভিনয়শিল্পী আসমা ঝিলিককে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের অষ্টম তলা থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ রয়েছে। ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (১২ জুন) দুপুরে এই ঘটনা ঘটে।

নিহত আসমা ঝিলিক নাটক ও সিনেমায় অভিনয় করতেন। চলচ্চিত্রে শাকিব খানের সঙ্গে ‘রংবাজ’ সিনেমাতেও অভিনয় করেছিলেন তিনি।

এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে বহুতল ভবন থেকে ফেলে পরিকল্পিত খুনের দাবি করা হলেও পুলিশ জানিয়েছে, সুরতহাল প্রতিবেদনে প্রাথমিকভাবে ফেলে হত্যার স্পষ্ট প্রমাণ মেলেনি। তবে নিহতের স্বামীর বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত আসমার বোন রেশমি আক্তার লোপা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টে লিখেছেন, আমার কলিজার টুকরা বোনকে গতকাল শুক্রবার দুপুর দেড়টায় ওর হাজব্যান্ড ধানমন্ডি বাংলাদেশ মেডিকেলের ৮ তলা থেকে ফেলে দেয় এবং সে মারা যায়। তার কিছুক্ষণ আগেই আমার বোনের সঙ্গে ভিডিওকলে স্বাভাবিক কথা হয়েছে, গল্প করেছি। আমি কিছু লিখতে পারছি না। সবাই আমার বোনের জন্য দোয়া করেন।

অভিনেত্রীর ভাই মোজাম্মেল হক শনিবার দুপুরে গণমাধ্যমকে বলেন, আমার বোন আসমা ঝিলিক ও তার স্বামী সাইফুল্লাহ বাংলাদেশ মেডিকেলে চিকিৎসার জন্য গিয়েছিলেন। সেখানে দুজনের মধ্যে কোনো বিষয় নিয়ে রাগারাগি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ৮ তলা থেকে আসমাকে নিচে ফেলে দেয় সাইফুল্লাহ। নিচে পড়ার সাথে সাথেই সে মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল বলেন, আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছি। প্রকৃত কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে।

তিনি আরও জানান, এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত স্বামী সাইফুল্লাহকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটিত হবে বলে পুলিশ আশাবাদ ব্যক্ত করেছে। আসামী এখন জেলহাজতে রয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com