বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
Logo

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়লগ

/ ৫৯ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

ব্র‍্যাকের উদ্যোগে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং ভুক্তভোগীদের জন্য সেবা ব্যবস্থাকে আরও কার্যকর করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে বরিশালে একটি অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে বরিশাল ব্র‍্যাক লার্নিং সেন্টারে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রামের সহযোগিতায় এ ডায়ালগ অনুষ্ঠিত হয়।

ব্র‍্যাক ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর রিসান রেজা মোঃ সাহেদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রামের রিজিওনাল ম্যানেজার নিশাত তাসনিম লিজা একটি প্রেজেন্টেশনের মাধ্যমে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বিষয়ক জরিপের ফলাফল, সরকারি সেবাসমূহের পরিচিতি এবং সেবা প্রদানের ক্ষেত্রে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন। পরে অংশগ্রহণকারীরা এ বিষয়ে মুক্ত আলোচনায় অংশ নেন।

ডায়লগে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সেবা প্রদানের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ চিহ্নিতকরণ ও সারভাইভারদের জন্য দ্রুত মানবিক সহায়তা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নির্ধারণ বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ননিশাত তাসনিম লিজা।

প্রধান অতিথির বক্তব্যে বরিশালের জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন
বলেন, “নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধ করতে হলে সচেতনতা বাড়াতে হবে। নারীদেরকে কর্মক্ষেত্রে সুরক্ষার যেমন ব্যবস্থা করতে হবে তেমনি পরিবার থেকেও কন্যা শিশুর যত্ন নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ভুক্তভোগীরা যাতে দ্রুত ও সহজে সেবা পায়, সেজন্য বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করা প্রয়োজন। সচেতনতা বৃদ্ধি ও আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে বরিশালের পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান বলেন, “সহিংসতা প্রতিরোধে আইন ও আইনের প্রয়োগ হলেও সহিংসতা প্রত্যাশিতভাবে কেন কমছে এটা নিয়ে গবেষণা প্রয়োজন। নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতার ঘটনা মোকাবেলায় প্রান্তিক পর্যায়ে এনজিও-র কাজের সাথে সরকারী কাজের সমন্বয়কে আরও জোরদার করতে হবে।”
সরকারি সেবার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

উপপরিচালক, জেলা সমাজসেবা অফিস এ কে এম আকতারুজ্জাম তালুকদার বলেন, “তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক মূল্যবোধ গড়ে তোলার মাধ্যমে সহিংসতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। যুবসমাজকে এ বিষয়ে সম্পৃক্ত করতে হবে।”

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন নাহার মুন্নি বলেন, “নারী ও শিশুদের জন্য সরকার বিভিন্ন সেবা ও সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। এসব সেবার বিষয়ে সাধারণ মানুষের জানাশোনা বাড়ানো গেলে ভুক্তভোগীরা আরও সহজে সহায়তা পাবে। প্রযুক্তিকে ইতিবাচকভাবে ব্যবহার করতে হবে”

অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ব্র‍্যাকের রেগুলেটরি অ্যাফেয়ার্স ইউনিটের বিভাগীয় ব্যবস্থাপক জনাব বিভাষ চন্দ্র তরফদার। ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির জেলা প্রধানগণ, স্বপ্নসারথী দলের সদস্য, বিভিন্ন এনজিও প্রতিনিধি, স্বাস্থ্যকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

পরে অনুষ্ঠিত মুক্ত আলোচনায় জেলার কন্যাশিশু, কিশোরী ও নারীদের অনিরাপত্তার বর্তমান পরিস্থিতির উদ্বেগজনক চিত্র তুলে ধরা হয়। আলোচনায় অংশগ্রহণকারীরা জানান, অধিকাংশ সহিংসতার ঘটনার সঙ্গে মাদকসেবীরা জড়িত। এছাড়া সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে সমাজের বিভিন্ন স্তরে নারীরা সাইবার বুলিংয়েরও শিকার হচ্ছেন।

বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মাদকের বিস্তার রোধের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সকল স্তরে অভিভাবক, শিক্ষক এবং সচেতন নাগরিকদের মূল্যবোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com