Loading Now

আওয়ামী ল্যাসপেন্সারদের নিয়ে বিএনপি নেতার ইফতার আয়োজন ঘিরে তোলপাড়!

নিজস্ব প্রতিবেদক ।।

আওয়ামী ল্যাসপেনসার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের পদবীধারী নারী নেত্রীদের নিয়ে ইফতার মাহফিল করে বিতর্কের জন্ম দিয়েছেন বিএনপি নেতা রহমাতুল্লাহ।তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দল থেকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী। এর আগে তিনি বরিশাল সদর আসনের সংসদ সদস্য হিসেবেও দল থেকে মনোনয়ন চেয়েছিলেন। আজ শুক্রবার নগরীর একটি হোটেলের কনফারেন্স রুমে আয়োজিত ঐ ইফতার মাহফিলটি আয়োজন করেন তিনি।ব্যানারে লেখা ছিল বরিশালের সম্নানিত নারী নেত্রীদের নিয়ে ইফতার। এতে তার আমন্ত্রণে যোগ দেয় জুলাই বিপ্লবে বিতর্কিত নারী নেত্রীরা,এরা আওয়ামী সরকারের পক্ষে অবস্থান নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য দেয়ার পাশাপাশি বিভিন্ন কার্যক্রমে লিপ্ত ছিল,এদের মধ্যে শাহ সাজেদা,বরিশাল উইমেন চেম্বার সভাপতি বিলকিস লিলি,সহ বেশ কয়েকজন মহিলা লীগের নেত্রীর সরব উপস্থিতি লক্ষ করা গেছে। তবে ঘটনাস্থলে গিয়ে বিব্রত হয়েছেন মহিলা দলের নেত্রীরা,কিন্তু মান সম্নানের ভয়ে তারা কিছু প্রকাশ করেন নি।এ সকল নারীনেত্রী কাম আওয়ামী ল্যাসপেনসাররা বিগত ৫ আগষ্ট স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হলে কোনঠাসা হয়ে যায়। সরকারী বেসরকারী কোন দপ্তরে আর প্রাধান্য পাচ্ছিলেন না।বিভিন্ন সময়ে বিএনপির নেতাদের কাছে ধর্না ধরলেও কোন কাজ হয়নি।অবশেষে তাদেরকে ইফতার পার্টির মাধ্যমে সামনে এনে দিলেন বিএনপি নেতা রহমাতুল্লাহ। এমনটাই মনে করেন তৃনমুল বিএনপির নেতাকর্মীদের একটি অংশ।
এ প্রসঙ্গে মহিলা দলের বরিশাল মহানগর শাখার সভাপতি ফারজানা তিথি বলেন,আমন্ত্রণ পেয়ে গিয়েছি।কিন্তু অনুষ্ঠানে যোগ দিয়ে অবাক হয়েছি।ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেত্রীরা সব ছিল সেখানে। এখন রহমাতুল্লাহ ভাই ভালো বলতে পারবেন আসলে কি হচ্ছে। উনি সিনিয়র লিডার।
এ বিষয়ে মহিলা দলের জেলা সভাপতি ফাতেমা রহমান বলেন,ইফতার পার্টিতে গিয়েছিলাম সেখানে কিছু ব্যক্তিকে নিয়ে প্রশ্ন উঠলেও আয়োজকরা ভালো বলতে পারবেন। এরা চাকুরীজীবি এবং ব্যবসায়ী সেক্ষেত্রে রাজনৈতিক পটপরিবর্তনের পর আমাদের ঘরনার লোকগুলো কেন ঐ সকল জায়গার নেতৃত্বে আসেনি এ প্রশ্ন রাখেন তিনি।
সার্বিক বিষয়ে জানতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ বলেন,এটা বরিশালের সকল পেশাজীবি নারীদের যারা বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত তাদের নিয়ে আয়োজন ছিল।এখানে রাজনৈতিক কোন বিষয় নেই।

Post Comment

YOU MAY HAVE MISSED